ঘূর্ণিঝড়ের আধিক্য আর বিশাল ঢেউয়ে জেরবার হবে ভারতের উপকূল! আশঙ্কার বার্তা বিজ্ঞানীদের
জলবায়ু পরিবর্তনের ফলে বদলে যাচ্ছে আবহাওয়া। এখন শুধু আবহাওয়ায় সামান্য বদল ধরা পড়েছে। অচিরেই এই বদল ভয়ঙ্কর রূপ নেবে বলে মনে করছেন আবহবিজ্ঞানীরা।
জলবায়ু পরিবর্তনের ফলে বদলে যাচ্ছে আবহাওয়া। এখন শুধু আবহাওয়ায় সামান্য বদল ধরা পড়েছে। অচিরেই এই বদল ভয়ঙ্কর রূপ নেবে বলে মনে করছেন আবহবিজ্ঞানীরা। আগামী কয়েক বছরে জলবায়ু বদলের ভয়ঙ্কর প্রভাব ভারত টের পাবে বলে মনে করা হচ্ছে। প্রবল গতির ঘূর্ণিঝড় আর বিশালাকার ঢেউয়ের জেরে তছনছ হবে উপকূল।

বিরাটাকার ঢেউ ও জলোচ্ছ্বাসে উপকূল হবে বিপর্যস্ত
আবহবিজ্ঞানীরা মনে করছেন, জয়বায়ু পরিবর্তনের ফলে চরিত্র বদলে যাচ্ছে আবহাওয়ার। সমুদ্রের জলের তাপমাত্রাও বাড়ছে। তাতে অনেক বেশি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হবে। তাতে আগামী কয়েক বছরের মধ্যে ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলে যেমন ঘূর্ণিঝড়ের আধিক্য দেখা যাবে, বিরাটাকার ঢেউ ও জলোচ্ছ্বাসে উপকূল বিপর্যস্ত হয়ে উঠবে।

জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা ভারতের উপকূলে
শুধু ঘূর্ণিঝড় বা ঢেউ নয়, বন্যার পাশাপাশি খরাও হবে ভারতের বিভিন্ন এলাকায়। যাকে বলে একেবারে ত্র্যহস্পর্শ ঘটবে দেশে। জলবায়ু পরিবর্তনের কারণেই এমন ঘটনা ঘটবে। আবহবিজ্ঞানীরা সম্প্রতি ক্লাইমেট ডায়ানামিক্স স্প্রিনগার জার্নালে এমনই আশঙ্কার কথা জানিয়েছেন। এই জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা শুরু হয়েছে বেশ কয়েকবছর আগে থেকেই। এখন তা উত্তরোত্তর বাড়ছে।

একটা না একটা ভয়ঙ্কর ঝড় আছড়ে পড়ছে
২০১৮ সালে ভারতে যেমন বহু জায়গা তাপপ্রভাহের কবলে পড়েছিল। তেমনই ঝড়ও দাপট দেখিয়েছিল। অতিবৃষ্টির জেরে বন্যায় ভেসেছিল কেরল। ঘূর্ণিঝড় গাজা ও তিতলির দাপটে পূর্ব উপকূল ক্ষতিগ্রস্ত হয়েছিল। তারপর থেকে প্রতিবছরই একটা না একটা ভয়ঙ্কর ঝড় আছড়ে পড়ছে। ফনি থেকে শুরু করে আম্ফান, টাউকটে, ইয়াসের মতো ঝড় বয়ে গিয়েছে ভারতের উপকূল দিয়ে।

উপকূলবর্তী রাজ্যগুলিতে তটস্থ থাকতে হবে
আবহবিজ্ঞানীরা ওই জার্নালে জানিয়েছেন, কখনও অতিবৃষ্টি, কখনও অকাল বর্ষণ, আবার কখনও খরাও হবে জলবায়ু পরিবর্তনের ফলে। জলবায়ুর বিপর্যটয়ে ভারতে দুর্যোগ লেগেই থাকবে। যেভাবে জলবায়ু বদলের ইঙ্গিত মিলতে শুরু করেছে, তাতে প্রাকৃতিক বিপর্যয়ের জন্য তৈরি থাকতে হবে ভারতের সমস্ত রাজ্যকে। বিশেষ করে উপকূলবর্তী রাজ্যগুলিতে তটস্থ থাকতে হবে সর্বদা।

পৃথিবীর তাপমাত্রা বেড়ে চলেছে বিশ্ব উষ্ণায়নের ফলে
এই যে বিগত চার-পাঁচ বছর ধরে একের পর এক ঘূর্ণিঝড় ধেয়ে আসছে, তার কারণ হিসেবে সমুদ্রের উষ্ণায়নকেই দায়ী করছেন পরিবেশবিদরা। জলবায়ু বদলের ইঙ্গিতও স্পষ্ট হচ্ছে বলে দাবি করেন পরিবেশ বিজ্ঞানীরা। পরিবেশ বিজ্ঞানীরা বলেছেন পৃথিবীর তাপমাত্রা বেড়ে চলেছে বিশ্ব উষ্ণায়নের ফলে।

সমুদ্রের জলস্তর ৫ শতাংশ বাড়তে পারে হিমবাহ গলে
আবহবিজ্ঞানীদের কথায়, আন্টার্কটিকায় দুই বিশাল হিমবাহে ভাঙন ধরছে। হিমবাহ ভেঙে সমুদ্রের জলস্তর বেড়েছে। বিশাল দুই হিমবাহ পুরোপুরি গলতে শুরু করলে সমুদ্রের জলস্তর ৫ শতাংশ বাড়তে পারে বলেও মনে করছেন বিজ্ঞানীরা। এর ফলে আগামী দিনে আরও বড় বিপদ ঘনিয়ে আসতে পারে বলে আশঙ্কা থেকেই যাচ্ছে।












Click it and Unblock the Notifications