মাসিক স্বাস্থ্য এক মৌলিক অধিকার, স্কুলে মেয়েদের জন্য বিনামূল্যে স্যানিটারি প্যাড সরবরাহের নির্দেশ

শুক্রবার সুপ্রিম কোর্ট সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশ দিয়েছে যে, সরকারি ও বেসরকারি স্কুলের মেয়েদের জন্য জীবাণুনাশক ও বায়োডিগ্রেডেবল স্যানিটারি প্যাড বিনামূল্যে সরবরাহ নিশ্চিত করতে হবে। আদালত আরও জানিয়েছে, মাসিক স্বাস্থ্য সম্পর্কিত অধিকার আমাদের সংবিধানে জীবন ও মর্যাদার অধিকার হিসেবে সংরক্ষিত।

সুপ্রীম কোর্ট স্পষ্ট করেছে, "মাসিক স্বাস্থ্য সম্পর্কিত অধিকার সংবিধানের অনুচ্ছেদ ২১ এর অধীনে জীবনের অধিকার হিসেবে বিবেচিত"। পাশাপাশি উল্লেখ করা হয়েছে, যদি কোনো বেসরকারি স্কুল এই সুবিধা না দেয়, তবে সেই স্কুলকে স্বীকৃতি বাতিল করা হবে।

ন্যায়পীঠের বিচারকরা জে বি পারদিবালা ও আর মহাদেবন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সকল স্কুলে আলাদা শৌচাগার নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন, যাতে ছেলে ও মেয়েরা স্বতন্ত্র সুবিধা পান। পাশাপাশি, সব স্কুলে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সুবিধাজনক শৌচাগারও বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে।

যদি সরকারও এই প্রয়োজনীয় সুযোগ সুবিধা মেয়েদের জন্য বিনামূল্যে স্যানিটারি প্যাড ও যথাযথ শৌচাগার প্রদানে ব্যর্থ হয়, তবে সুপ্রিম কোর্ট সেই সরকারের কাছে জবাবদিহিতা দাবি করবে বলেও জানিয়েছে।

এই সিদ্ধান্ত এসেছে জয়া ঠাকুরের পিটিশনের প্রেক্ষিতে, যা ১০ ডিসেম্বর, ২০২৪ এ দায়ের করা হয়েছিল। পিটিশনটি সমস্ত সরকারি ও সরকারি সহায়তাপ্রাপ্ত স্কুলে ৬ থেকে ১২ শ্রেণির কিশোরী শিক্ষার্থীদের জন্য 'স্কুলগামী মেয়েদের মাসিক স্বাস্থ্যনীতি' (Menstrual Hygiene Policy) দেশে সমানভাবে কার্যকর করার দাবি জানিয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+