অযোধ্যায় ৫ একর জমিতে কার নামে হতে পারে নয়া মসজিদ?
অযোধ্যার বিতর্কিত জমি মামলার রায়ে মুসলিমদের অন্যত্র ৫ একর জমি দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। যেখানে তৈরি হবে মসজিদ।
অযোধ্যার বিতর্কিত জমি মামলার রায়ে মুসলিমদের অন্যত্র ৫ একর জমি দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। যেখানে তৈরি হবে মসজিদ। অযোধ্যার কোথায় মসজিদ তৈরির জমি দেওয়া হবে, উত্তর প্রদেশ সরকারকে ১৫ দিনের মধ্যে সেটা জানাতে বলা হয়েছে। কিন্তু কার নামে তৈরি হবে মসজিদ, তা নিয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। সূত্রের খবর বাবরি মসজিদ নয় ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা মহম্মদের নামে হোক মসজিদ এমনটাই দাবি উঠেছে।

কার নামে হবে মসজিদ
অযোধ্যার বিতর্কিত জমিতে তৈরি হবে রামের মন্দির। আর মসজিদ তৈরি হবে অন্য জায়গায়। সুপ্রিম কোর্টের এই ঐতিহাসিক রায়দানের পর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে দুই শিবিরে। একদিকে যেমন রাম মন্দির তৈরির প্রস্তুতি চলছে অন্যদিকে মসজিদ কোথায় তৈরি হবে। কার নামে হবে হবে মসজিদ এই নিয়েও তোলপাড় চলছে। মহন্ত পরমহংস দাস জানিয়েছেন, বাবরি মসজিদ নয় এবার মসজিদ তৈরি হোক মুসলিম ধর্মের প্রতিষ্ঠাতা মহম্মদের নামে। তিনি হলেছেন মসজিদে আল্লার বাস। তাই মুসলিম ধর্মের প্রতিষ্ঠাতার নামে তৈরি হোক মসজিদ।

মুসলিমরা বেশি খুশি অযোধ্যার রায়ে
অযোধ্যা নিয়ে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তাতে বেশি খুশি হয়েছেন মুসলিমরা। এমনই দাবি করেছেন মহন্ত পরমহংস। তিনি বলেছেন, বেশকিছু মুসলিম ব্যক্তি তাঁকে জানিয়েছেন, এই রায়ে তাঁরা অত্যন্ত খুশি কারণ, বিতর্কিত জমিতে মসজিদ তৈরি করা যায় না ইসলাম মতে। এমনকী বিতর্কিত জমিতে নমাজ পড়লে সেটাও গ্রহন করেননি আল্লা।

সুন্নি ওয়াকফ বোর্ডকে সিদ্ধান্ত নিতে হবে
যদিও কোথায় মসজিদের জন্য জমি নেওয়া হবে তা নিয়ে উত্তর প্রদেশ সরকারের সঙ্গে আলোচনায় বসার কথা সুন্নি ওয়াকফ বোর্ডের সদস্যদের। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে মসজিদ তৈরির জন্য ৫ একর জমি তাঁরা নেবেন কিনা সেটাও এখনও সুনিশ্চিত করেননি সুন্নি ওয়াকফ বোর্ডের সদস্যরা।












Click it and Unblock the Notifications