'কাশ্মীরি মহিলাদের বিয়ে' নিয়ে সার্চ লাফিয়ে বাড়ছে পশ্চিমবঙ্গ থেকে! 'গুগল ট্রেন্ড' তাক লাগাচ্ছে
কাশ্মীরের মাটি থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর দুটি বিষয়ে স্পষ্ট হয়, প্রথমত , এবার থেকে যেকোও ভারতবাসী উপত্যকায় জমি-বাড়ি-সম্পত্তি কিনতে পারবেন।
কাশ্মীরের মাটি থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর দুটি বিষয়ে স্পষ্ট হয়, প্রথমত , এবার থেকে যেকোও ভারতবাসী উপত্যকায় জমি-বাড়ি-সম্পত্তি কিনতে পারবেন। আর কাশ্মীরি মহিলারা ভূস্বর্গের গণ্ডির বাইরে পছন্দের মানুষকে বিয়ে কররা অনুমতি পাবেন আইনত। আর সেক্ষেত্রে কাশ্মীরি মহিলারা যাঁরা কাশ্মীরের বাইরে কাউকে বিয়ে করবেন , তাঁদের সন্তানরা কাশ্মীরে মায়ের পৈতৃক সম্পত্তির অধিকারী হতে পারবে। এত গেল আিনি বিষয়! ৫ অগাস্টের পর থেকে গুগল-এ ক্রমেই বাড়ছে কাশ্মীরি মহিলাদের বিয়ে নিয়ে খোঁজ খবর। এই সংক্রান্ত খোঁজে ইন্টারনেটে লাফিয়ে সার্চ বাড়ছে বাংলা থেকে।

ট্রেন্ড-এ কী উঠে আসছে!
৫ অগাস্ট দিল্লির সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রস্তাব দেন কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার। তাতে সম্মতি জানায় সংসদের দুই কক্ষের 'ভোট'। এরপর থেকেই একাধিক বাধা নিষেধের বেড়ি কাশ্মীর থেকে উঠে যায়। অন্যদিকে, গুগল ট্রেন্ডে বাড়তে থাকে কাশ্মীরে জমি-বাড়ি কেনা সংক্রান্ত 'সার্চ'। বাড়তে থাকে কাশ্মীরি মহিলাদের বিয়ে নিয়ে সার্চ ও। আশ্চর্যজনকভাবে এই 'সার্চ' বাড়ার ট্রেন্ডকে ' উগ্র পুরুষতন্ত্রবাদ' এদের তকমা দিয়েছেন অনেকেই।

কোন রাজ্য এগিয়ে 'সার্চ' এ!
কাশ্মীরি মহিলাদের ঘিরে 'সার্চ' এ গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি উঠে এসেছে দিল্লি থেকে। এরপরই রয়েছে তেলাঙ্গানা। যদিও ৫ অগাস্টের পর কাশ্মীরি মহিলাদের নিয়ে সার্চ সবচেয়ে বেশি ছিল কেরল থেকে। তবে এখন দেখা যাচ্ছে, দিল্লি কেরলকে ছাপিয়ে গিয়েছে।

পশ্চিমবঙ্গ কত নম্বর স্থানে?
কাশ্মীরি মহিলাদের নিয়ে পশ্চিমবঙ্গ প্রাথমিক সার্চে ৬ নম্বরে ছিল। তবে পরের দিকে তা বাড়তে শুরু করে দেয় তেড়েফুঁড়ে। ফলে এখন এই সার্চে পশ্চিমবঙ্গ ৪ নম্বরে উঠে এসেছে। পশ্চিমবঙ্গের আগে 'সার্চ'এ তৃতীয়স্থানে রয়েছে কর্ণাটক, পঞ্চমস্থানে রয়েছে মহারাষ্ট্র। তবে কাশ্মীরে জমি কেনার বিষয়ে পশ্চিমবঙ্গকে প্রথম পাঁচের তালিকায় সেভাবে উঠে আসতে দেখা যাচ্ছে না আপাতত।












Click it and Unblock the Notifications