সকালে মর্মান্তিক বাস দুর্ঘটনা! উত্তরাখণ্ডে মৃত কমপক্ষে ৪৫
উত্তরাখণ্ডের পৌরি গারোয়ালে ভয়াবহ বাস দুর্ঘটনা। বাস খাদে পড়ে যাওয়ায় কমপক্ষে ৪৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর। দুর্ঘটনায় ৮জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
উত্তরাখণ্ডের পৌরি গারোয়ালে ভয়াবহ বাস দুর্ঘটনা। বাস খাদে পড়ে যাওয়ায় কমপক্ষে ৪৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর। দুর্ঘটনায় ৮জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, সকাল ৮.৪৫ নাগাদ দুর্ঘটনাটি ঘটে। রামনগর যাওয়ার পথে কোটদ্বারে বাঁক নিয়ে গিয়ে উত্তরাখণ্ডে নথিভুক্ত বাসটি খাদে পড়ে যায়। রাস্তা থেকে ৬০ মিটার নিচে খাদে গিয়ে পড়ে বাসটি। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ ও উদ্ধারকারী দল। আহতদের উদ্ধারে দেরাদুন থেকে হেলিকপ্টার পাঠানো হয়। তবে উদ্ধার কাজে প্রথমেই হাত লাগান স্থানীয়রা। জেলা পুলিশের তরফে ৪৫ জনের মৃত্যুর খবর জানানো হয়েছে।
বাসে নির্দিষ্ট পরিমাণের থেকে অতিরিক্ত যাত্রী ছিল বলে জানা গিয়েছে।

Click it and Unblock the Notifications