Manipur Violence: সেনাকে ঘিরে বিক্ষোভ! ১৫০০-র বেশি নারী বাহিনীর চাপে মণিপুরে মুক্ত ১২ জঙ্গি
মণিপুরে আপাতত হিংসার (Manipur Violence) বড় ঘটনা না ঘটলেও সেনাবাহিনীকে ঘেরাও করে কেওয়াইকেএল জঙ্গি গোষ্ঠীর ১২ সদস্যকে ছাড়িয়ে নিয়ে গেল প্রায় ১৫০০-র বেশি মহিলা। নারী বাহিনীর চাপে পড়ে সেনাবাহিনী সেই জঙ্গিদের ছাড়তে বাধ্য হয় বলে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
শান্তি বজায় রাখতে সেনাবাহিনী, আধাসেনা এবং মনিপুর পুলিশের যৌথ বাহিনী বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে। সেরকমই এক অভিযানে শনিবার মণিপুরের ইম্ফল পূর্ব জেলায় গ্রেফতার করা হয়েছিল এই বারো জঙ্গিকে। এই বারোজনের মধ্যে জঙ্গি সংগঠনের সেলফ স্টাইলড লেফটেন্যান্ট কর্নেল মোইরাংথেম তাম্বা ওরফে উত্তমও রয়েছে।

নির্দিষ্ট তথ্যের ওপরে ভিত্তি করে শনিবার ইম্ফল পূর্ব জেলার ইথাম গ্রামে অভিযান চালায় বাহিনী (Manipur Violence)। অস্ত্র ও গুলি-সহ বারোজনকে গ্রেফতার করা হয়। এরপরেই সেখানকার ১২ শো থেকে ১৫ শো মহিলার একটি দল এলাকা ঘিরে ফেলে, সেনাবাহিনীকে অভিযানে বেরোতে বাধা দেয়।
নিরাপত্তা বাহিনীর তরফে বারে বারে সাধারণ মানুষের কাছে অভিযানে বাধা না দিতে অনুরোধ করার পরেো কোনও ফল পাওয়া যায়নি। তার ওপরে নারী বাহিনীর ঘেরাওয়ে সেখানে তল্লাশি অভিযান চালানোয় বাধা তৈরি হয়েছে। সংবেদনশীলতা এবং সব ধরনের কথা মাথায় রেখে বারোজনকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
সেনাবাহিনীর তরফে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় সেনাবাহিনী শান্তি ও স্থিতিশীলতা আনতে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে (Manipur Violence) সহায়তা করতে মণিপুরের সাধারণ মানুষের কাাছে আবেদন করছে।
তবে মণিপুরে সেনা কিংবা নিরাপত্তা বাহিনীর কাজে মহিলাদের বাধা দান নতুন কোনও ঘটনা নয়। আগেও হিংসা কবলিত এলাকায় (Manipur Violence) সেনাবাহিনীর চলাচল ঠেকাতে মহিলারা রাস্তা অবরোধ করেছেন। এমন কী রাস্তা অবরোধ করা মহিলারাই সেনাবাহিনীকে ঘেরাও করার কাজে যুক্ত ছিল বলে দাবি করেছে সেনাবাহিনী।












Click it and Unblock the Notifications