মমতা থেকে কেজরিওয়াল, ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর বেতন কত জানেন
মমতা থেকে কেজরিওয়াল, ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর বেতন কত জানেন
দেশের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম বিভিন্ন রাজ্যে বিভিন্ন দল ক্ষমতায় রয়েছে। কোনও রাজ্যে বিজেপি-কংগ্রেসের মতো জাতীয় দল ক্ষমতায় রয়েছে। আবার কোনও কোনও রাজ্যে আঞ্চলিক দলগুলি দীর্ঘদিন ক্ষমতা ভোগ করে চলেছে। কোন রাজ্যে কোন মুখ্যমন্ত্রী রয়েছেন তা আমরা মোটামুটি সকলেই জানি। তবে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী কত টাকা মাসিক বেতন বা ভাতা পান তা অনেকেরই অজানা। আসুন জেনে নেওয়া যাক, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে পিনারাই বিজয়ন - মাস গেলে কার জন্য কত টাকা বেতন ধার্য করা রয়েছে।

হিমাচলপ্রদেশ
উত্তর ভারতের রাজ্য হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী হলেন জয়রাম ঠাকুর। বিজেপি নেতা জয়রাম ঠাকুর ২০১৭ সালের শেষে মুখ্যমন্ত্রী পদে বসেছেন। এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর বেতন প্রতিমাসে ৩.১ লক্ষ টাকা।

উত্তরাখণ্ড
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর নাম ত্রিবেন্দ্র সিং রাওয়াত। ভারতীয় জনতা পার্টির এই নেতা ২০১৭ সালের মার্চ মাস থেকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী। বর্তমানে তাঁর বেতন প্রতিমাসে ১.৭৫ লক্ষ টাকা।

পাঞ্জাব
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হলেন ক্যাপ্টেন অমরিন্দর সিং। এই কংগ্রেস নেতা এর আগেও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করেছেন। ফের একবার ২০১৭ সালের মার্চ মাস থেকে তিনি রাজ্যের দায়িত্ব সামলাচ্ছেন। প্রতি মাসে তাঁর বেতন হল ২.৩ লক্ষ টাকা।

হরিয়ানা
বিজেপি শাসিত হরিয়ানার মুখ্যমন্ত্রী হলেন মনোহর লাল খট্টর। ২০১৪ সালে জয়লাভ করে তিনি মুখ্যমন্ত্রী পদে বসেন। ফের একবার ২০১৯ সালে তিনি এবং তাঁর দল হরিয়ানায় জয়লাভ করে রাজ্য চালাচ্ছে। প্রতিমাসে মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর ভাতা হল ৩.৮৮ লক্ষ টাকা।

দিল্লি
দিল্লির মুখ্যমন্ত্রী হলেন আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। তিনি নির্বাচনে জিতে ক্ষমতায় এসেছেন। বর্তমানে তাঁর মুখ্যমন্ত্রী হিসেবে বেতন ৩.৯ লক্ষ টাকা।

উত্তরপ্রদেশ
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে ২০১৭ সালে শপথ নেন বিজেপি নেতা যোগী আদিত্যনাথ। বর্তমানে মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর মাসিক ভাতা ৩.৬৫ লক্ষ টাকা।

রাজস্থান
রাজস্থানের মুখ্যমন্ত্রী হলেন কংগ্রেস নেতা অশোক গেহলট। এই কংগ্রেস নেতা আগেও রাজ্যের প্রধানের দায়িত্ব পালন করছেন। বর্তমানে প্রতি মাসে ১.৭৫ লক্ষ টাকা তাঁর বেতন।

মধ্যপ্রদেশ
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হলেন শিবরাজ সিং চৌহান। তিনি বহুদিন ধরেই এ রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন। বর্তমানে তাঁর প্রতি মাসের বেতন ২.৫৫ লক্ষ টাকা।

গুজরাত
বিজেপি শাসিত গুজরাতের মুখ্যমন্ত্রী হলেন বিজয় রূপানি। বর্তমানে তিনি প্রতি মাসে ৩.২৮ লক্ষ টাকা বেতন পান মুখ্যমন্ত্রী হিসেবে।

বিহার
বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে দীর্ঘদিন দায়িত্ব সামলেছেন জনতা দল ইউনাইটেডের প্রধান নীতীশ কুমার। তিনি বর্তমানে মুখ্যমন্ত্রী হিসেবে ২.১৫ লক্ষ টাকা বেতন পান।

মহারাষ্ট্র
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। তাঁর প্রত্যেক মাসের বেতন হল ৩.৪ লক্ষ টাকা।

ঝাড়খণ্ড
ঝাড়খণ্ড মুক্তি মোর্চা দলের নেতা হেমন্ত সোরেন বর্তমানে ঝাড়খণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি প্রতি মাসে ২.৭২ লক্ষ টাকা বেতন পান।

ছত্তিশগড়
ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন ভূপেশ বাঘেল। এই কংগ্রেস নেতা প্রতিমাসে ২.৩ লক্ষ টাকা বেতন পান।

ওড়িশা
ওড়িশার মুখ্যমন্ত্রী হিসেবে দীর্ঘদিন কার্যভার সামলাচ্ছেন বিজেডি নেতা নবীন পট্টনায়েক। বর্তমানে মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর প্রতি মাসের বেতন হল ১.৬ লক্ষ টাকা।

পশ্চিমবঙ্গ
বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দীর্ঘদিন কাজ করছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর বেতন হল ২.১ লক্ষ টাকা। তবে মুখ্যমন্ত্রী হিসেবে তিনি তা গ্রহণ করেন না।

কর্ণাটক
কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে কার্যকর সামলাচ্ছেন বিজেপি নেতা বিএস ইয়েদুরাপ্পা। প্রতি মাসে তাঁর বেতন হল দু'লক্ষ টাকা।

গোয়া
কেন্দ্রশাসিত গোয়ার মুখ্যমন্ত্রী হলেন প্রমোদ সাওয়ন্ত। প্রতি মাসে তাঁর মুখ্যমন্ত্রী হিসেবে বেতন হল ২.২ লক্ষ টাকা।

কেরল
কেরলের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন বাম নেতা পিনারাই বিজয়ন। প্রত্যেক মাসে মুখ্যমন্ত্রী হিসেবে তিনি ১.৮৫ লক্ষ টাকা বেতন পান।

তামিলনাড়ু
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বে রয়েছেন এআইএডিএমকে নেতা কে পালানিস্বামী। তাঁর প্রতি মাসের বেতন হল দু লক্ষ টাকা।

অন্ধ্রপ্রদেশ
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণ করেছেন ওয়াইএসআর কংগ্রেস নেতা জগন্মোহন রেড্ডি। প্রতি মাসে তাঁর মুখ্যমন্ত্রী হিসেবে বেতন ৩.৩৫ লক্ষ টাকা।

তেলাঙ্গানা
তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বে রয়েছেন তেলুগু দেশম পার্টির নেতা কে চন্দ্রশেখর রাও। প্রতি মাসে মুখ্যমন্ত্রী হিসেবে তিনি ৪.১ লক্ষ টাকা বেতন পান।

সিকিম
সিকিমের মুখ্যমন্ত্রী হিসেবে ২০১৯ সালের মে মাস থেকে দায়িত্বভার সামলাচ্ছেন সিকিম ক্রান্তিকারী মোর্চা দলের নেতা প্রেম সিং তামাং। মুখ্যমন্ত্রী হিসেবে তিনি প্রতি মাসে ১.৯ লক্ষ টাকা বেতন পান।

অসম
অসমের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার সামলাচ্ছেন বিজেপি নেতা সর্বানন্দ সোনওয়াল। প্রতি মাসে তাঁর বেতন ১.২৫ লক্ষ টাকা।

অরুণাচল প্রদেশ
অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার সামলাচ্ছেন বিজেপি নেতা পেমা খাংডু। প্রতি মাসে তাঁর বেতন ১.৩৩ লক্ষ টাকা।

মেঘালয়
মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্বে রয়েছেন ন্যাশনাল পিপলস পার্টির নেতা কনরাড সাংমা। প্রতি মাসে মুখ্যমন্ত্রী হিসেবে তিনি ১.৫ লক্ষ টাকা বেতন পান।

ত্রিপুরা
ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার কাঁধে তুলে নিয়েছেন বিজেপি নেতা বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রী হিসেবে প্রতি মাসে বেতন হল ১.০৫ লক্ষ টাকা।

মিজোরাম
উত্তর-পূর্ব ভারতের অন্যতম রাজ্য মিজোরামের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন ন্যাশনাল ফ্রন্টের নেতা পু জোরামথাঙ্গা। বর্তমানে মুখ্যমন্ত্রী হিসেবে তিনি প্রতি মাসে ১.৮৫ লক্ষ টাকা বেতন পান।

মণিপুর
মণিপুরের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বে রয়েছেন বীরেন সিং। তিনি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে নির্বাচিত হয়েছেন। বর্তমানে তাঁর প্রতি মাসের বেতন ১.২ লক্ষ টাকা।

নাগাল্যান্ড
নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার সামলাচ্ছেন নেউফিও রিও। নেশনালিস্ট ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির এই নেতা প্রতিমাসে মুখ্যমন্ত্রী হিসেবে ১.১ লক্ষ টাকা বেতন পান।












Click it and Unblock the Notifications