Mamata Banerjee At Delhi: দিল্লিতে জরুরি বৈঠকে মমতা, সন্ধ্যায় একাধিক বিরোধী নেতার সঙ্গে হবে কথাও

Mamata Banerjee At Delhi: রাজধানীতে পা রেখেই বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়। আজ সোমবার দুপুরেই সংসদীয় দলের বৈঠক ডেকেছেন তিনি। চাণক্যপুরীর নতুন বঙ্গভবনে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠকে থাকবেন ডায়মন্ডহারবারের সাংসদ তথা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

বয়সের উর্ধ্বসীমা বেঁধে দেওয়া নিয়ে সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে বিতর্কের জন্ম নেয়। আর এই বিতর্কের মধ্যেই এই বৈঠক। ফলে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Mamata Banerjee At Delhi

বিশেষ করে আগামীকাল মঙ্গলবার ইন্ডিয়া জোটের বৈঠক হওয়ার কথা রয়েছে। যেখানে কংগ্রেস সহ একাধিক বিরোধী দলের সদস্যরা উপস্থিত থাকবেন। লোকসভা নির্বাচনের মাসতিনেক আর বাকি। ফলে বিরোধী দলের এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ।

এই বৈঠকে মূলত বিভিন্ন রাজ্যে আসন রফা কেমন হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। ইতিমধ্যে যে রাজ্যে যে দল বেশি শক্তিশালী সেই শেষ কথা বলবে। এমনটাই তৃণমুল সুপ্রিমো (Mamata Banerjee At Delhi) চাইছেন বলে সূত্রের খবর।

যদিও এই বিষয়ে দলের অন্যান্য সদস্যদেরও বক্তব্য জানতে চান। আর সেই কারনেই এদিনের এই বৈঠক বলে মনে করা হচ্ছে। অন্যদিকে লোকসভা নির্বাচনের আগে সম্ভবত এটাই শেষ অধিবেশন সংসদে। আর এই অধিবেশনে আগামীদিনে বেশ কয়েকটি বিল পাশ করাতে চায় মোদী সরকার। আর তাতে এমন কিছু বিল আছে যা যথেষ্ট বিতর্কের।

এক্ষেত্রে তৃণমূলের এজেন্ডা কি হবে সেই সমস্ত বিষয় নিয়েও সংসদীয় দলের সদস্যদের নিয়ে বিস্তারিত আলোচনা মমতা বন্দ্যপাধ্যায় (Mamata Banerjee At Delhi) করবেন। এমনটাই জানা গিয়েছে।

এছাড়াও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং একের পর এক বিরোধী দলের সাংসদদের সাসপেন্ড নিয়েও মুখ্যমন্ত্রী (Mamata Banerjee At Delhi) বৈঠকের মধ্যে থেকে সুর চড়াতে পারেন বলেও মনে করা হচ্ছে। এরপর আরও বেশ কয়েকটি বৈঠক আছে। তবে সন্ধ্যায় একাধিক বিরোধী দলের নেতার সঙ্গে আলাদা ভাবে বৈঠক করতে পারেন তৃণমূল সুপ্রিমো।

এমনটাই জানা জাচ্ছে। তবে কার কার সঙ্গে এই বৈঠক হবে তা এখনও স্পষ্ট নয়। উল্লেখ্য, বকেয়ার দাবিতে দিল্লি সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee At Delhi)। দেখা হবে নরেন্দ্র মোদীর সঙ্গেও। আর তার আগে ইন্ডিয়া জোটের বৈঠক খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। যদিও বিজেপি ইন্ডিয়া জোটের বৈঠককে গুরুত্ব দিচ্ছে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+