নতুন সংসদ ভবনের পতাকা উত্তোলন অনুষ্ঠানে এলেন না খাড়গে, হাজিরা দিলেন অধীর

নতুন সংসদ ভবনের পতাকা অনুষ্ঠান উত্তোলনে এলেন না কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তার পরবর্তে সেখানে গিয়েছিলেন অধীর চৌধুরী। মল্লিকার্জুন খাড়গের অনুপস্থিতি নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। প্রতিটি অনুষ্ঠানেই কংগ্রেস বিতর্ক তৈরি করতে চায় বলে অভিযোগ করেছেন তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য জি-২০ সামিটে রাষ্ট্রপতির আমন্ত্রণে নৈশভোজের আসরে আমন্ত্রণ জানানো হয়নি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে। যেখানে অন্যান্য বিরোধী দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছিল সেখানে কেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে আমন্ত্রণ জানানো হল না তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা।

adhir Chowdhury

আজই সর্বদল বৈঠকের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামীকাল থেকে শুরু হতে চলেছে সংসদের বিশেষ অধিবেশন। নতুন সংসদ ভবনে বসবে সেই বিশেষ অধিবেশন। সেকারণে আজই সেখানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখ়ড় পতাকা উত্তোলন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী এবং কংগ্রেস নেতা অধীর চৌধুরী।

কিন্তু কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে উপস্থিত ছিলেন না সেই অনুষ্ঠানে। প্রসঙ্গত উল্লেখ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিন্তু উপস্থিত ছিলেন না সেই অনুষ্ঠানে। তবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের অনুপস্থিতিকে বিজেপি সাংসদরা ভাল চোখে দেখছেন না। কংগ্রেস সব কিছু নিয়েই রাজনীতি করতে চায় বলে অভিযোগ করেছেন বিজেপি নেতারা। তৃণমূল কংগ্রেসের কেউ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর উপস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের রীতিমতো অসন্তুষ্ট হয়ে বলেছেন আমার উপস্থিতি কি যথেষ্ট নয়। এদিকে আজই বিকেল চারটে থেকে অনুষ্ঠিত হতে চলেছে সর্বদল বৈঠক। সেই বৈঠকে সব রাজনৈতিক দলের নেতাদের উপস্থিত থাকার কথা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+