করোনার বাড়াবাড়ন্ত ঠেকাতে লকডাউনই চাইছে দেশের সিংহভাগ মানুষ, বলছে সমীক্ষা

করোনার বাড়াবাড়ন্ত ঠেকাতে লকডাউনই চাইছে দেশের সিংহভাগ মানুষ, বলছে সমীক্ষা

গোটা দেশ জুড়ে কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না করোনা চোখরাঙানি। রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। জারি রয়েছে মৃত্যু মিছিল। এমতাবস্থায় করোনা রুখতে লকডাউনের পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট। এদিনই করোনা সংক্রান্ত এক মামলায় এই পরামর্শ দিতে দেখা যায় শীর্ষ আদালতকে। এবার কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের (সিএআইটি) সমীক্ষাতেও দেখা গেল একই সুর। সম্প্রতি তাদের তরফে করা একটি সমীক্ষা বলছে এই মূহূর্তে দেশের ৬৭ শতাংশ মানুষ করোনা ঠেকাতে লকডাউনের পক্ষেই সওয়াল করছেন।

করোনার বাড়াবাড়ন্ত ঠেকাতে লকডাউনই চাইছে দেশের সিংহভাগ মানুষ, বলছে সমীক্ষা

সোমবার সিএআইটির সর্বভারতীয় সভাপতি তথা জেনারেল সেক্রেটারি প্রবীণ খানদেলওয়াল বিষয়টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নজরে আনেনে। একই সাথে দ্রুত করোনার দ্বিতীয় ঢেউ রোখার পাশাপাশি একইসঙ্গে সংক্রমণের শৃঙ্খলা ভঙ্গ করার জন্য অবিলম্বে দেশব্যাপী লকডাউন জারি করারও অনুরোধ করেছেন।যদিও এর আগে লকডাউন প্রসঙ্গে একাধিকবার প্রশ্ন করা হলে সাফ লকডাউনে না করতে দেখা গিয়েছে মোদীকে। এমতাবস্থায় দেশজোড়া উদ্বেগের মধ্যে কেন্দ্র নতুন কোনও সিদ্ধান্ত নেয় কিনা এখন সেটাই দেখার।

এদিকে কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের সমীক্ষায় গোটা দেশের প্রায় ৯ হাজার মানুষ অংশ নিয়েছিল বলে জানা যাচ্ছে। যার মধ্যে ৭৮.২ শতাংশ মানুষই মনে করছে করোনা দ্বিতীয় ঢেউ রোখা কার্যত অসম্ভব হয়ে পড়েছে। পাশাপাশি ৬৭.৫ শতাংশ মানুষ মনে করছেন এক্ষুনি গোটা দেশে লকডাউন জারি করা উচিত। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় গোটা দেশে করোনার কবলে পড়েন ৩ লক্ষ ৭০ হাজারের বেশি মানুষ। মারা গিয়েছেন ৩ হাজার ৪০০ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+