Maharashtra politics: শিবির বদলে অর্থ দফতর পেলেন অজিত পাওয়ার, মন্ত্রিত্ব পাচ্ছেন সহযোগী ৮ বিধায়কও
শিবির বদলে মহা বিকাশ আগাড়ি ছেড়ে বিজেপি-শিন্ডে শিবিরে যোগ দিয়েছেন এনসিপি নেতা অজিত পাওয়ার। ফলে বিরোধী দলনেতা থেকে রাতারাতি বনে গিয়েছেন উপমুখ্যমন্ত্রী। এবার অজিত পাওয়ার পেলেন মহারাষ্ট্রের অর্থমন্ত্রক। সেইসঙ্গে অজিত পাওয়ারের ৮ সহযোগী বিধায়কও পাচ্ছেন মন্ত্রিত্ব।
অজিত পাওয়ারের নেতৃত্বে এনসিপির ৯ জন বিধায়ক মহারাষ্ট্রে শিবির বদল করেছিলেন। এনসিপিতে এসেছিল আড়াআড়ি বিভাজন। এনসিপি কার, শরদ পাওয়ার না অজিত পাওয়ারের তা নিয়েও উঠে পড়েছে প্রশ্ন। এমনকী এনসিপির নাম ও প্রতীক ব্যবহার করা নিয়েও ইতিমধ্যে দাবি তুলে দিয়েছে অজিত পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপির বিদ্রোহী শিবির।

গত সপ্তাহেই মহারাষ্ট্রে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হয়েছিল অজিত পাওয়ার শিবির। তারপর দীর্ঘ টালবাহানার পর তাঁদের দফতর বণ্টন করা হল মহারাষ্ট্রে। দফতর বণ্টনে দেখা যাচ্ছে, সিনিয়র এনসিপি নেতা অজিত পাওয়ারকে অর্থ ও পরিকল্পনা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া অজিত-সহযোগী ছগন ভুজবল খাদ্য নাগরিক সরবরাহ এবং উপভোক্তা সুরক্ষা বিভাগের দায়িত্ব পেয়েছেন। আর ধরমরাওবাবা আত্রম ড্রাগ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের দায়িত্ব পেয়েছেন। দিলীপ ওয়ালসে পাটিলকে দায়িত্ব দেওয়া হয়েছে সহযোগিতা বিভাগের এবং ধনঞ্জয় মুন্ডেকে কৃষি দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে।
হাসান মুশরিফ চিকিৎসা শিক্ষা বিভাগ পরিচালনা করবেন আর অনিল পাটিল ত্রাণ ও পুনর্বাসনের পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা দফতরের দায়িত্ব পেয়েছেন। অদিতি তাটকরে পেয়েছেন মহিলা ও শিশু কল্যাণ দফতরের দায়িত্ব। সঞ্জয় বানসোডের হাতে অর্পিত হয়েছে ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের দায়িত্ব।
শরদ পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপিতে আড়াআড়ি বিভাজেনের পর অজিত পাওয়ার শিবির যোগদান করেছেন বিজেপি-শিন্ডে জোট সরকারে। ৮ জন বিধায়ককে নিযে অজিক পাওয়ার যোগ দেন। দেবেন্দ্র ফড়নবিশ-একনাথ শিন্ডের সঙ্গে। এর ফলে মহারাষ্ট্রে বিজেপি শিবসেনা ও এনসিপিকে বিভাজন ঘটিয়ে এখন মহারাষ্ট্রে নিজেদের অবস্থান মজবুত করেছে।












Click it and Unblock the Notifications