Mahakumbh Stampede: মহাকুম্ভে পদপিষ্টে মৃতের সংখ্যা ৩০, কীভাবে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা? বিবৃতি পুলিশের

মহাকুম্ভে ভয়াবহ দুর্ঘটনায মৃত্যু মিছিল ক্রমেই বাড়ছে প্রয়াগরাজের মহাকুম্ভে পদপিষ্টের ঘটনায়। মঙ্গলবার গভীর রাতে মহাকুম্ভে পদপিষ্টের ঘটনা ঘটে। যা নিয়ে এবার সরকারিভাবে মুখ খুলল উত্তর প্রদেশ প্রশাসন।

প্রয়াগরাজে মহাকুম্ভে পদপিষ্ট হয়ে ৩০ জন প্রাণ হারিয়েছেন। মৃতদের মধ্যে ২৫ জনকে শনাক্ত করা হয়েছে এবং বাকি ৫ জনের সনাক্তকরণ করা হচ্ছে জানালেন ডিআইজি বৈভব কৃষ্ণ। গঙ্গা, যমুনা এবং অন্তঃসলিলা সরস্বতী- তিন নদীর সঙ্গমে মৌনী অমাবস্যায় শাহী স্নানের সময় ভিড় নিয়ন্ত্রণের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছিল বলেও যোগী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

এই ঘটনার নিয়ে সকাল থেকেই শুরু হয়েছে তরজা, ভিভিআইপিদের জন্য বিশেষ সুবিধা করতে গিয়ে সাধারণ মানুষের নিরাপত্তাকে অগ্রাহ্য করার অভিযোগ তুলেছেন বিরোধীরা। যদিও উত্তর প্রদেশ সরকারের পক্ষ থেকে যাবতীয় অভিযোগকে নস্যাৎ করে দেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যায় মহা কুম্ভ মেলার ডিআইজি বৈভব কৃষ্ণ জানিয়েছেন, ইতিমধ্যে এই ঘটনায় ৩০ জনের মৃত্যু হয়েছে। রাত দুটো সময় সঙ্গমের কাছে পদপিষ্টের ঘটনা ঘটে।
কীভাবে গোটা ঘটনাটি তা সবিস্তারে জানিয়েছেন ডিআইজিয তিনি বলেছেন ২৯শে জানুয়ারি কোন ভিআইপি মুভমেন্ট ছিল না এমনকি ভিআইপিদেরও স্নান করার অনুমতি দেয়া হয়নি। কিন্তু মৌনী অমাবস্য ছিল মহা কুম্ভের প্রধান স্নান। বেলা খেত্র আখরা থেকে মার্গের দিকে প্রচন্ড ভিড় হয়ে গিয়েছিল পুণ্যার্থীরা অন্যদিকে ঝাঁপিয়ে পড়েন দ্রুত পরিস্থিতি মোকাবিলা করতে নামে পুলিশ।

ডিআইজি বুধবার সন্ধ্যা সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন, আখরার আশেপাশের এলাকা ব্যারিকেড করা ছিল, এবং এই ব্যারিকেডগুলি ভেঙে যায় অতিরিক্ত ভিড়ের কারণেয এরফলেই পদপিষ্টের ঘটনা ঘটে। স্নানের এলাকায় মাত্রাতিরিক্ত ভিড়ের জন্যই কয়েকটি ব্যারিকেড ভেঙে গেছে। মানুষ সেখানে শুয়ে অমৃত স্নানের জন্য 'ব্রহ্মমুহুর্তে' অপেক্ষা করছিলেন। ভিড় তাদের উপর দিয়ে ছুটে গেল দুর্ঘটনা ঘটে।

তিনি আরও জানিয়েছেন, মৃতদের মধ্যে কয়েকজন ভিন রাজ্যের বাসিন্দা। । কর্ণাটকের চারজন, আসামের একজন, গুজরাতের একজন বাসিন্দা আছেন। আহত কয়েকজন ভক্তকে তাদের পরিজনরা তুলে নিয়ে যান। আহতরা স্থানীয় মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ভক্তদের সুবিধার্থে মেলা প্রশাসন হেল্পলাইন নম্বর ১৯২০ খোলা হয়েছে।

এর আগে যোগী আদিত্যনাথ, গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ মনিটারিং করছেন অবস্থা। কোটি কোটি মানুষের ভিড় মহাকুম্ভে হয়েছে। মৌনি অমাবস্যায় সবাই 'অমৃত স্নন' করতে চাইছেন। রাত ১ টা থেকে ২ টোর মধ্যে এই ঘটনা বলেও জানিয়েছেন যোগী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+