হাসপাতালে ধর্ষিতা দিদিকে দেখতে গিয়ে ধর্ষণের শিকার এক কিশোরী

জব্বলপুর, ২৫ জুন : হাসপাতালের বিছানায় শুয়ে লড়াই করছে ধর্ষিতা দিদি। তাঁকে দেখতে গিয়ে হাসপাতালের মহিলা সাফাই কর্মীর ছেলের হাতে ধর্ষণের শিকার হতে হল এক ১৪ বছরের কিশোরীকে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের জব্বলপুরে। [বিহারে যৌনাঙ্গে পিস্তল, কাঠের টুকরো ঢুকিয়ে গণধর্ষণ]

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জব্বলপুরের নেতাজি সুভাষচন্দ্র বোস মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে দূরে একটি গ্রামে ঘটনাটি ঘটেছে। সাফাইকর্মী মহিলার ছেলে পাপ্পু কিশোরীকে ভুলিয়ে গ্রামে নিয়ে গিয়ে ধর্ষণ করে ও আটকে রাখে। [প্রসবের পর হাসপাতালের ICU-তেই ধর্ষিতা পুলিশ-পত্নী]

হাসপাতালে ধর্ষিতা দিদিকে দেখতে গিয়ে ধর্ষণের শিকার এক কিশোরী

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার। তবে অভিযুক্তের হাত থেক রক্ষা পেতে কিশোরী পুলিশে অভিযোগ জানায় গত বৃহস্পতিবার। খবর পেয়েই পুলিশ অভিষেক ঠাকুর ওরফে পাপ্পু নামে অভিযুক্তকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ ও নাবালিকাদের বিরুদ্ধে যৌন অপরাধ সংক্রান্ত পসকো আইনে মামলা করা হয়েছে। [চিকিৎসাধীন ধর্ষিতা কিশোরীকে হাসপাতালেই ফের ধর্ষণ]

জানা গিয়েছে, অভিযুক্তের মা ওই অস্থায়ী সাফাইকর্মীকেও বরখাস্ত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। নিগৃহীতা কিশোরীর দিদিকে গর্ভবতী অবস্থায় ধর্ষণের শিকার হতে হয়েছে। হাসপাতালে তার চিকিৎসা চলছে বলে জানিয়েছে পুলিশ। [মাদ্রাসা শিক্ষকের হাতে ধর্ষিতা ষোড়শী তরুণী]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+