বিজেপিতে যোগ দিন নয় তো মুখ্যমন্ত্রীর বুলডোজারের অপেক্ষায় থাকুন! মন্ত্রীর ভিডিও ঘিরে তোলপাড় রাজ্য

বিজেপি নেতার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। আর সেখানে মারাত্মক হুমকি দিতে শোনা যাচ্ছে তাঁকে।

বিজেপিতে যোগ দিন নয় তো মুখ্যমন্ত্রীর বুলডোজারের অপেক্ষায় থাকুন! কংগ্রেস সদস্যদের এমনকি হুমকি দিতে দেখা যাচ্ছে এক মন্ত্রীকে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে সেই মন্ত্রীর ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। আর তা সামনে আসতেই তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। শুধু তাই নয়, বিজেপির এহেন ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে বিজেপিকে তীব্র আক্রমণ শানিয়েছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। এটাই কি গণতন্ত্র প্রশ্ন ছুঁড়ে দিয়েছে বিজেপি নেতৃত্ব।

মন্ত্রীর ভিডিও ঘিরে তোলপাড় রাজ্য

বলে রাখা প্রয়োজন, ভাইরাল হওয়া ভিডিওতে যাকে হুঁশিয়ারি দিতে দেখা যাচ্ছে তিনি মধ্যপ্রদেশের পঞ্চায়েত মন্ত্রী। নাম মহেন্দ্র সিং সিসোদিয়া। সম্প্রতি একটি জনসভায় যোগ দেন তিনি। আর সেখানে দাঁড়িয়েই একেবারে চাঁচাছোলা ভাষায় কংগ্রেসকে আক্রমণ শানান সে রাজ্যের মন্ত্রী। আর সেখানেই কংগ্রেসকে হুঁশিয়ারি দিয়ে মহেন্দ্র বলছে, বিজেপিতে যোগ দিন নয় তো মুখ্যমন্ত্রীর বুলডোজারের অপেক্ষায় থাকুন। আর এহেন হুঁশিয়ারির ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। আর তা হতেই যাবতীয় বিতর্ক।

বলে রাখা প্রয়োজন, অপরাধের ক্ষেত্রে একেবারে জিরো টলারেন্স নীতি নিয়েছে মধ্যপ্রদেশ সরকারও। উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্য বুলডোজার নীতি নিয়েছে। অপরাধের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। সেই নীতি নিয়েছে মধ্যপ্রদেশ সরকারও। অপরাধের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বাড়ি গুড়িয়ে দেওয়া হচ্ছে। সে রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং বলছেন, অপরাধ এবং অপরাধীদের প্রতি তার সরকারের "জিরো টলারেন্স" এর প্রতীক এটি।

আর এরপরেই ভাইরাল ভিডিওতে সিসোদিয়া বলছেন, কংগ্রেস সদস্যরা শুনন, বিজেপিতে দ্রুত যোগ দিয়ে দাও। ধীরে ধীরে ক্ষমতায় থাকা দলের দিকে আসার কথাও বলতে শোনা যাচ্ছে ওই মন্ত্রীকে। শুধু তাই নয়, তিনি বলছেন, ২০২৩ সালে বিধানসভা নির্বাচন সামনে আসছে। আর তাতে বিজেপি ফের একবার মধ্যপ্রদেশে সরকার তৈরি করবে। তা না হলে মামার বুলডোজার তৈরি আছে বলেও বিতর্ক মন্তব্য মহেন্দ্র সিং সিসোদিয়ার।

আর এহেন মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। স্থানীয় কংগ্রেস নেতার দাবি, মন্ত্রী যেভাবে কথা বলছে তাতে বিজেপির ছবিটা মানুষের কাছে স্পষ্ট হচ্ছে। ওরা যে কিছুই মানে না তাও স্পষ্ট হয়ে যাচ্ছে বলে দাবি কংগ্রেস নেতার। তবে মানুষ আগামী বিধানসভা এবং লোকসভাতে বিজেপির বিরুদ্ধে জবাব দেবে বলেই দাবি তাঁর।

অন্যদিকে দিগ্বিজয় সিং ওই বিজেপি নেতার খবরটি টুইট করে লিখছেন, মানুষ এত ভিত নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+