Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Madhya Pradesh Election 2023: মাতাল ইঁদুরের পাল্লায় মধ্যপ্রদেশের থানা! উধাও বোতল বোতল মদ

Madhya Pradesh Election 2023: ইঁদুরেই নাকি খেয়ে ফেলছে বোতল বোতল মদ। মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া কোতয়ালিতে এমনই ঘটনা সামনে এসেছে। আদর্শ আচরণবিধি পালনের অভিযানে পুলিশ কর্মীরা মদ বাজেয়াপ্ত করেছিলেন। যা থানা চত্বরে থাকা গুদামে রাখা হয়েছিল।

মধ্যপ্রদেশে ভোটের দিন ঘোষণার পর থেকে আদর্শ আচরণবিধি কার্যকর হয়েছে। তারপর থেকে হওয়া পুলিশি অভিযানে প্রায় ষাট বোতল মদ বাজেয়াপ্ত করা হয়। এইসব বোতলই ছিল প্লাস্টিকের। বাজেয়াপ্ত করা মদের বোতলগুলি কোতয়ালি থানা চত্বরে তৈরি গুদামে রাখা হয়। পুলিশের দাবি গুদামে রাখা মদ ইঁদুরে সাবার করেছে।

Madhya Pradesh Election 2023

পুলিশের তরফে বিষয়টি জানানো হয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। এরপর গুদামে খাঁচা বসানো হয়। এখনও পর্যন্ত খাঁচায় মাত্র একটি ইঁদুর আটকা পড়েছে বলেই জানা গিয়েছে। ছিন্দওয়াড়া কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, এটা প্রথম ঘটনা নয়। এর আগেও এরকম বহু ঘটনা ঘটেছে।

গুদাম কাঁচা হওয়ায় প্রতিদিনই এমন ঘটনা সামনে আসছে বলেও জানানো হয়েছে পুলিশের তরফে। ছিন্দওয়াড়া কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, আচরণবিধি লঙ্ঘনের ফলে বাজেয়াপ্ত করা মদ নষ্ট হয়ে গেলে পুলিশ সেখানে খাঁচা বসায়।

উল্লেখ করা যেতে পারে, মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকে আদর্শ আচরণবিধি কার্যকর হয়েছে। আদর্শ আচরণবিধি কার্যকর হওয়ার পর থেকে বিভিন্ন এজেন্সির তরফেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। এপর্যন্ত প্রায় ২৯০ কোটি টাকার জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে নগদে বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় ৩২ কোটি টাকা।

এখনও পর্যন্ত বাজেয়াপ্ত করা মদের মূল্য প্রায় ৫২ টাকা। প্রায় ১৫ কোটি টাকা মূল্যের নেশার দ্রব্যও বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া প্রায় ১১০ কোটি টাকার সোনা-রুপোর গয়না এবং ১০৮ কোটি টাকার অন্য জিনিসও বাজেয়াপ্ত করা হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+