ম্যাগির বিজ্ঞাপনে মুখ দেখিয়ে বিপাকে মাধুরী
দেহরাদুন, ২৯ মে : ম্যাগির প্রচারে বিজ্ঞাপন করায় এবার চরম সমস্যার মুখে পড়লেন জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত। 'হরিদ্বার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন' আজ শুক্রবার মাধুরীকে নোটিশ দিয়ে বিজ্ঞাপনে ম্যাগি সম্পর্কে তিনি যা যা দাবি করেছেন সে বিষয়ে জানতে চেয়েছেন। [কতটা নিরাপদ 'ম্যাগি'? এমএসজি আছে না নেই, তা নিয়ে তরজা চরমে]
অভিনেত্রীর থেকে ১৫ দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। ম্যাগির পুষ্টিগত মান নিয়ে মাধুরী বিজ্ঞাপনে যে যে দাবি করেছেন তার পক্ষেই মাধুরীকে জবাব দিতে হবে বলে জানিয়েছেন 'হরিদ্বার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন' আধিকারিকরা।

সম্প্রতি ম্যাগির মধ্যে মাত্রাতিরিক্ত এমএসজি এবং সীসা মেলায় সরকারের নজরদারিতে চলে গিয়েছে এই ২ মিনিটের নুডলস ম্যাগি। উত্তরপ্রদেশে নেসলে সংস্থাকে বাজার থেকে সমস্ত ম্যাগি তুলে নিতে বলা হয়েছে। [ভারতে নিষিদ্ধ হতে চলেছে ম্যাগি নুডলস!]
ম্যাগি কিভাবে শরীরের পক্ষে ভাল এবং তিনি বিজ্ঞাপনে যে যে দাবি করেছেন তার ভিত্তি কী তাও জনতে চাওয়া হয়েছে নোটিশে। যে সময়সীমা তাঁকে বেঁধে দেওয়া হয়েছে, তার মধ্যে যদি তিনি জবাব দিতে ব্যর্থ হন তাহলে অভিনেত্রীর বিরুদ্ধে মামলা রুজু করা হবে বলে জানিয়েছেন খাদ্য নিরাপত্তা আধিকারিক।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications