ভারতে নিষিদ্ধ হতে চলেছে ম্যাগি নুডলস!
নয়াদিল্লি, ১৮ মে : সকালের জলখাবার হোক বা সন্ধেবেলার টিফিন, আট থেকে আশি, সবারই মনপসন্দ তালিকায় প্রথম সারিতে রয়েছে ম্যাগি নুডলস। তবে আগামিদিনে আর হয়ত মাসকাবারির তালিকা থেকে সকলের প্রিয় 'ম্যাগি'-কে বিদায় জানাতে হতে পারে।
জানা গিয়েছে, মাত্র ২ মিনিটেই তৈরি হওয়া ম্যাগি নুডলসে অতিমাত্রায় মনোসোডিয়াম গ্লুটামেট (এমএসজি) ও সীসা পাওয়া গিয়েছে যা শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক।

লখনউয়ের খাদ্য নিরাপত্তা দপ্তর কেন্দ্রীয় 'ফুড সেফটি এবং স্ট্যান্ডার্ড অথরিটি'কে একটি রিপোর্টে একথা জানিয়েছে এবং অবিলম্বে যাতে ম্যাগির লাইসেন্স বাতিল করা হয়, সে ব্যাপারেও অনুরোধ জানানো হয়েছে।
উত্তরপ্রদেশের বেশ কিছু এলাকা থেকে নমুনা সংগ্রহ করে দেখা গিয়েছে উল্লিখিত পরিমাণের থেকে বেশি পরিমাণের মনোসোডিয়াম গ্লুটামেট এবং সীসা রয়েছে ম্যাগিতে। কলকাতার পরীক্ষাগারেও ওই নমুনা পরীক্ষা করার পর নিশ্চিত হয়েই কেন্দ্রকে রিপোর্ট পাঠানো হয়েছে বলে জানান লখনউয়ের খাদ্য নিরাপত্তা দপ্তরের এক আধিকারিক।
অন্যদিকে, ম্যাগির প্রস্তুতকারক সংস্থা 'নেসলে' সমস্ত অভিযোগই উড়িয়ে দিয়ে জানিয়েছে তাদের কোনও প্যাকেটজাত খাবারেই মনোসোডিয়াম গ্লুটামেট মেশানো হয় না।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications