Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কতটা নিরাপদ 'ম্যাগি'? এমএসজি আছে না নেই, তা নিয়ে তরজা চরমে

নয়াদিল্লি, ২০ মে : প্রিয় ম্যাগি নুডলস ভারত থেকে নিষিদ্ধ হতে চলেছে এই খবর শুনেই তো দেশের বিভিন্ন প্রান্তে মায়েদের মাথায় হাত পড়েছে। কারণ বড়দের মধ্যে জনপ্রিয় হলেও ছোটদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ম্যাগি। কিন্তু ম্যাগির ক্ষতিকারক উপকরণের কথা জানার পর থেকেই আতঙ্কে ভুগছেন মায়েরা। [ভারতে নিষিদ্ধ হতে চলেছে ম্যাগি নুডলস!]

তবে ভয় পাওয়ার কিছু নেই দাবি করেছে নেসলে কর্তৃপক্ষ। ম্যাগির মধ্যে যে মাত্রাতিরিক্ত মনোসোডিয়াম গ্লুটামেট বা এমএসজি-র কথা বলা হচ্ছে তা ম্যাগি প্রস্তুতের ক্ষেত্রে ব্যবহার করা হয়না বলে দাবি করেছে নেসলে। ম্যাগি প্রস্তুত কারক সংস্থা নেসলে।

কতটা নিরাপদ 'ম্যাগি'? এমএসজি আছে না নেই, তা নিয়ে তর্ক চরমে

নেসলের তরফে দাবি করা হয়েছে, "ম্যাগি নুডলস-এ আমরা মনোসোডিয়াম গ্লুটামেট বা এমএসজি মেশাই না। আমরা এই দ্রব্যটি বানানোর জন্য যে কাঁচামাল ব্যবহার করি তাতে হয়তো প্রাকৃতিক উপায়ে গ্লুটামেট থাকতে পারে। যেটাকে বাণিজ্যিক কারণে তৈরি করা এমএসজির-র সঙ্গে গুলিয়ে ফেলা হচ্ছে। ফলে বিভ্রান্তি তৈরি হচ্ছে।"

নেসলের তরফে এও জানানো হয়েছে, 'গ্লুটামেট নিরাপদ এবং দৈনন্দিন একাধিক হাই প্রোটিন খাবার যেমন টমেটো, কড়াইশুঁটি,পনির, পেঁয়াজ, দুধ প্রভৃতিতে পাওয়া যায়।'

অতিরিক্ত এমএসজি-র ফলে কী কী সমস্যা হতে পারে?

বিশেষজ্ঞদের মতে অল্প মাত্রায় ব্যবহারের ক্ষেত্রে এমএসজি নিরাপদ। বছরের পর বছর তা ব্যবহারও করা হচ্ছে। কিন্তু এমএসজি-র বেশিমাত্রায় খাবারে উপস্থিত থাকার ফলে মাথাব্যাথা, অতিরিক্ত ঘাম, মুখে, গলায়, শরীরের অন্য অংশে জ্বালা অনুভূতির মতো বিভিন্ন উপসর্গ দেখা দিতে পারে। এমনকী স্নায়ুকেও ক্ষতিগ্রস্ত করতে পারে।

কলকাতার যে পরীক্ষাগারে ম্যাগির নমুনা পরীক্ষা হয়েছিল সেখানে বলা হয়েছে, ম্যাগিতে ১৭ পিপিএম এমএসজি রয়েছে, যেখানে অনুমোদনযোগ্য হল ০.০১ পিপিএম।

কী বলছে নেসলে

যদিও নেসলের বক্তব্য, "ভারতীয় নিয়ন্ত্রকরা খাবারে এমএসজির ব্যবহারের সীমা নির্দিষ্ট করেনি। খাদ্য নিয়ন্ত্রকদের তরফে ২.৫ এমজি/কিলোগ্রাম সীসা খাবারে ব্যবহারের ক্ষেত্রে অনুমোদনযোগ্য। আমরা সবসময় সেদিকে খেয়াল রেখেছি।

আমাদের পরীক্ষাগারেও ম্যাগি পরীক্ষা করে দেখা হয়। এমনকী স্বতন্ত্র পরীক্ষাগারেও আমরা ডবল চেক করাই। আর সেই পরীক্ষার রিপোর্ট বলছে ম্যাগিতে সীসাপ পরিমাণ মাত্র ১ শতাংশ, যা নগণ্য, এবং অবশ্যই অনুমোদনযোগ্য সীমার ভিতরেই।"

তবে নেসলে যাই বলুক না কেন, প্রশ্ন তো থেকেই যাচ্ছে ম্যাগি কতটা নিরাপদ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+