প্যান কার্ড হারিয়ে গেছে চিন্তিত, এখনই বাড়িতে বসে ডাউনলোড করুন E-PAN

প্যান কার্ড বর্তমানে বাধ্যতামূলক। আয়কর রিটার্ন দাখিল করা হোক বা ব্যাঙ্ক সম্পর্কিত কোনও কাজ, প্যান কার্ড ছাড়া একেবারেই অচল। এই প্যান কার্ড নম্বরে কোনও ব্যক্তির কর এবং বিনিয়োগ সম্পর্কিত ডেটা থাকে। আর যদি এই প্যান কার্ড হারিয়ে যায় তাহলে আমদের অনেক সমস্যায় পড়তে হয়। কিন্তু একেবারেই ঘাবাড়ে যাবেন না। এই কঠিন পরিস্থিতিতে আপনি ই-প্যান কার্ডের মাধ্যমেও কাজ চালাতে পারেন। জেনে নিন কীভাবে?

প্যান কার্ড আমাদের কী কাজে লাগে

প্যান কার্ড আমাদের কী কাজে লাগে

প্যান, বা স্থায়ী অ্যাকাউন্ট নম্বর, ব্যাঙ্কিং পরিষেবা এবং ট্যাক্স ফাইলিং-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে এই প্যান কার্ড ব্যবহার করা হয়। আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলছেন তাতেও লাগবেও প্যান কার্ড। নতুন গাড়ি কিবেন ভাবছেন তাতেও প্যান কার্ড। নতুন চাকরিতে যোগ দেবেন তাতেও আপনার অফিস আপনার থেকে প্যান কার্ড চাইবেন। কিন্তু এই কার্ড যদি হারিয়ে যায় তাহলে আপনি একেবারেই ঘাবড়াবেন না। সব সমস্যার সমাধান থাকবেই। এই ই-প্যান কার্ড ডাউনলোড করা সবচেয়ে জরুরি।

 প্যান কার্ড কীভাবে ডাউনলোড করব

প্যান কার্ড কীভাবে ডাউনলোড করব

ই-প্যান কার্ড কী? এটি হল ডিজিটাল বা অনলাইন প্যান কার্ড। এটি আপনি বাড়িতে বসেই পেয়ে যাবেন। আবার অনেকের মতে, pan cardএ ফিজিকাল কপির চেয়ে ই-প্যান-ই বেশি ভালো। এটি হারিয়ে ফেলার বেশি ভয় থাকে না। আপনার প্রয়োজন মত আপনি এটি দেখতে পারবেন। ইন্টারনেটে থাকলে মুহূর্তের মধ্যে আপনি এটা ডাউনলোড করতে পারবেন।

ই-প্যান কার্ড কী?

ই-প্যান কার্ড কী?

ই-প্যান কার্ড হল অনলাইন প্যান কার্ড। এটি আপনার প্যান কার্ডের একটি ভার্চুয়াল ফর্ম। এটি হারানোর কোনও ঝুঁকি নেই। আপনার যখনই প্রয়োজন হবে যাচাইয়ের জন্য এটিকে একটি ফিজিক্যাল প্যান কার্ডের মতো ব্যবহার করতে পারবেন। বিশেষ বিষয় হল ইন্টারনেট থাকলেই আপনি কয়েক মিনিটের মধ্যেই ই-প্যান কার্ড ডাউনলোড করতে পারবেন। আসুন জেনে নেওয়া যাক কীভাবে...

কীভাবে আপনি বাড়িতে থেকে এই প্যান কার্ড ডাউনলোড করবেন?

কীভাবে আপনি বাড়িতে থেকে এই প্যান কার্ড ডাউনলোড করবেন?

) প্রথমেই আপনাকে আয়কর বিভাগের ওয়েবসাইট খুলতে হবে। সেখানে দেওয়া 'ডাউনলোড ই-প্যান' অপশনে আপনাকে যেতে হবে। তারপর নীচে দেওয়া লিঙ্কে আপনাকে যেতে হবে। তারপর ওয়েবসাইটটি পুরো খুলে যাবে। লিঙ্কটি হল https://www.onlineservices.nsdl.com/paam/requestAndDownloadEPAN.html

2) ওয়েবসাইটটি খোলার পরে সঠিক স্থানে আপনার প্যান কার্ড নম্বর লিখতে হবে।

3) তারপর আসবে আপনার আধার কার্ড নম্বর লেখার জায়গা।

4) তারপর আসবে আপনার জন্ম তারিখ লেখা জায়গা। তারপর অ্যাকসেপ্ট বক্সে দাগ দিন।

5) তারপর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি OTP আসবে। সেই OTP টি আপনাকে পুট করতে হবে।

6) তারপর আসবে একটি পেমেন্ট অপশন। সেখানে আপনাকে ৮.২৬ টাকা দিতে হবে। UPI, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে দিতে পারবেন।

7) আপনার পেমেন্ট হয়ে গেলে আপনি আপনার E -PAN CARD ডাউনলোড করতে পারবেন। আর বেরিয়ে আসতে পারবেন সমস্যা থেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+