Loksabha Election: ২০২৪-এর জন্য বিজেপির মেগা পরিকল্পনা! প্রথমবার কৌশল বদল করে পদক্ষেপ গ্রহণ

লোকসভা নির্বাচনের (Loksabha Election)আর একবছরও বাকি নেই। সেদিকে লক্ষ্য রেখে যেসব রাজ্যগুলিতে সামনে বিধানসভা নির্বাচন রয়েছে, সেগুলির জন্য মেগা পরিকল্পনা করেছে বিজেপি। সূত্রের খবর অনুযায়ী, প্রথমবারের জন্য দলের কাজ সহজ করতে দেশকে তিনটি সেক্টরে ভাগ করেছে গেরুয়া শিবির। সেগুলি হল উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল এহং পূর্বাঞ্চল।

তথ্য অনুযায়ী, বিজেপি সভাপতি জেপি নাড্ডা জুলাইয়ের ৬,৭ ও ৮ তারিখ দেশের বিভিন্ন প্রান্তে সংগঠন ও মন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন। এর মধ্যে পূর্বাঞ্চল ৬ জুলাই, উত্তরাঞ্চল ৭ জুলাই এবং দক্ষিণাঞ্চলে ৮ জুলাই বৈঠক করতে চলেছেন।

বিজেপির সভা

দলের জাতীয় সভাপতি ওইসব এলাকার রাজ্যের ভারপ্রাপ্ত নেতা, রাজ্য সভাপতি, সংগঠনের মন্ত্রী, মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, সাংসদ, বিধায়ক এবং জাতীয় কর্মসমিতির সদস্যের সঙ্গে বৈঠক করবেন। এই বৈঠকগুলিকে ২০২৪-এর নির্বাচনের আগে (Loksabha Election) বিজেপির বড় কৌশলগত অনুশীলন বলেও বিবেচনা করা হচ্ছে।

৬ জুলাই পূর্বাঞ্চলের বৈঠক হবে গুয়াহাটিতে। সেখানে অসম ছাড়াও বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ওড়িশা, সিকিম, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মনিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ডের দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

৭ জুলাই উত্তরাঞ্চলের বৈঠক হবে দিল্লিতে। সেখানে দিল্লি ছাড়াও জম্মু ও কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, পঞ্জাব, চণ্ডীগড়, রাজস্থান, গুজরাত, দমন, দাদরা ও নগর হাভেলি, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড এবং হরিয়ানার বিজেপি নেতারা উপস্থিত থাকবেন।

বিজেপির সভা

৮ জুলাই হায়দরাবাদে দক্ষিণাঞ্চলের বৈঠক হবে। সেখানে তেলেঙ্গানা ছাড়াও কেরল তামিলনাড়ু, পুদুচেরি, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, মুম্বই, গোয়া, আন্দামান ও নিকোবর এবং লাক্ষাদ্বীপের দলীয় নেতারা উপস্থিত থাকবেন।

বুধবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে বিজেপির সভা হয়। সূত্রের খবর অনুযায়ী, সেখানে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থানের বিধানসভা নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে (Loksabha Election)। এই রাজ্যগুলিতে ভোট হওয়ার কথা এই বছরের শেষের দিকে।

বিজেপির ওই বৈঠকে উপস্থিত ছিলেন অমিত শাহ, জেপি নাড্ডা, বিএল সন্তোষ। সূত্রের খবর অনুযায়ী, ওই বৈঠকে লোকসভা নির্বাচনের আগে (Loksabha Election) মন্ত্রিসভায় রদবদল নিয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি সেই রদবদলের সঙ্গে দলীয় সংগঠনেও রদবদলের সম্ভাবনা রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+