Lok Sabha Election Results 2024: লোকসভার ফল ঘোষণার আগে রাষ্ট্রপতি মুর্মুকে চিঠি প্রাক্তন বিচারপতিদের

Lok Sabha Election Results 2024: মঙ্গলবার সকাল আটটা থেকে সারা দেশের লোকসভা নির্বাচনের গণনা শুরু। তার আগে সোমবার হাইকোর্টের সাত প্রাক্তন বিচারপতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে খোলা চিঠি দিয়েছেন। সেখানে তাঁরা বলেছেন, ফল ঘোষণারব পরে প্রতিষ্ঠিত গণতান্ত্রিক নজির অনুসরণ করতে হবে। পাশাপাশি ঘোড়া কেনাবেচা বন্ঝ করতে সরকার গঠনের জন্য বড় প্রাক নির্বাচনী জোটকে আমন্ত্রণ জানাতে হবে।

প্রাক্তন বিচারপতিরা দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং মুখ্য নির্বাচন কমিশনারের উদ্দেশে বলেছেন, বর্তমান শাসকরা যদি জনগণের সমর্থন হারায় তাহলে মসৃণ স্থানান্তর নিশ্চিত করতে সাংবিধানিকভাবে ব্যবস্থা নিতে হবে।

draupadi murmu

যাঁরা খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন, তাঁরা হলেন, মাদ্রাজ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি জিএম আকরব আলি, অরুণা জগদেসান, ডি হরিপরন্থমান, পিআর শিবকুমার, সিটি সেলভাম, এস বিমলা এবং পটনা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অঞ্জনা প্রকাশ।

তাঁরা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, যদি বর্তমান শাসক জনগণের সমর্থন হারায় তাহলে ক্ষমতার হস্তান্তর মসৃণ নাও হতে পারে। সেখানে সাংবিধানিক সংকট তৈরি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন প্রাক্তন বিচারপতিরা। তাঁরা বলেছেন, যদি হাং পাল্টামেন্ট হয়, তাহলে সিদ্ধান্ত নেওয়ার কঠিন দায়িত্ব থাকবে রাষ্ট্রপতির কাঁধে।

প্রাক্তন বিচারপতিরা বলেছেন, তাঁদের সঙ্গে কোনও রাজনৈতিক দলের সম্পর্ক নেই। সংবিধানের আদর্শ এবং নির্বাচনী গণতন্ত্রের মূল্যবোধের প্রতি দৃঢ় প্রতিজ্ঞ। সাম্প্রতিক ও বর্তমান পরিস্থিতিতে গভীর ক্ষোভ থেকে তাঁরা এই চিঠি লিখছেন বলে জানিয়েছেন।

চিঠিতে বলা হয়েছে, গত কয়েক সপ্তাহে কিছু ঘটনায় প্রশ্ন তৈরি হয়েছে। প্রতি বুথে কত ভোট পড়েছে তা জানাতে অস্বীকার করেছে নির্বাচন কমিশন। এছাড়া শাসকদলের সিনিয়র নেতারা সংখ্যালঘুদের লক্ষ্য করে বিদ্বেষপূর্ণ মন্তব্য করেছেন। পাশাপাশি জনগণের জন্য নির্বাচনী বিধিমালার আচরণের ফর্ম ১৭ সি তৈরি করতেও অস্বীকার করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্রের নাগরিক হিসেবে সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানানো হচ্ছে, গ্রীষ্মের ছুটির সময়েও যেন সুপ্রিম কোর্টের শীর্ষ পাঁচ বিচারপতি উপস্থিত থাকেন। এবং বর্তমান পরিস্থিতিতে তৈরি হওয়া যে কোনও সাংবিধানিক সংকটের ক্ষেত্রে প্রতিক্রিয়া জানাতে তৈরি থাকেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+