Lok Sabha Election 2024: কর্ণাটকের ২৮ টি লোকসভা আসন জিতে মোদীকে উপহার দিতে চান ইয়েদুরাপ্পা

মধ্যপ্রদেশ, ছত্রিশগড় ও রাজস্থানে বড় জয় পেয়েছে বিজেপি। রীতিমতো উচ্ছ্বসিত বিজেপি নেতৃত্ব। তিন রাজ্যের জয়ে খুশি কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আগামী লোকসভায় তিনি উপহার দিতে চান। সেই কথা আজ রবিবার ব্যক্ত করেছেন তিনি। কিন্তু কী সেই উপহার?

চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে। তিন রাজ্যেই বিজেপি সরকার গড়বে। কংগ্রেস এবারের বিধানসভা ভোটে কার্যত ব্যাকফুটে চলে গিয়েছে। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনকে সেমি ফাইনাল বলে মনে করা হচ্ছিল। সেখানে সম্পূর্ণভাবে সফল গেরুয়া শিবির। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি ব্যাপক ফল করবে। এমনই গেরুয়া শিবিরের দাবি।

BS Yediyurappa

কর্ণাটক রাজ্য হাতছাড়া করেছে বিজেপি। চলতি বছরেই ওই রাজ্যে বিধানসভা নির্বাচন ছিল। কংগ্রেস বিজেপির থেকে ওই রাজ্য ছিনিয়ে নিয়েছে। কিন্তু সেমি ফাইনালে কংগ্রেসের কোনও ক্যারিশমা দেখা গেল না। উল্টে রাজস্থান হাতছাড়া হল কংগ্রেসের। মধ্যপ্রদেশেও অনেকটা পিছিয়ে গিয়েছে তারা।

কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজেপির প্রবীণ নেতা বিএস ইয়েদুরাপ্পা এই জয় উচ্ছ্বসিত। তিনি তিন রাজ্যের বিজেপি নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি আগামী লোকসভা নির্বাচনে উপহার দিতে চান। কিন্তু কী উপহার দেবেন এই প্রবীণ নেতা?

তিনি জানিয়েছেন, কর্ণাটক রাজ্যে মোট ২৮ টি লোকসভা আসন রয়েছে। ওই সবকটি আসনে বিজেপি জয়লাভ করবে। সেই সাংসদরা লোকসভা ভবনে যাবেন। ২৮ টি আসনে জয় হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেওয়া উপহার। প্রত্যেকটি আসনে জেতার জন্য আপ্রাণ চেষ্টা করা হবে। কর্ণাটকে এখন বিধানসভা অধিবেশন চলছে। তিনি এই মুহূর্তে বিরোধী আসনে রয়েছেন।

বিধানসভার অধিবেশন শেষ হলেই বেরিয়ে পড়বেন রাজ্যে। কর্ণাটক জুড়ে তিনি প্রচার করবেন লোকসভা ভোটের জন্য। একথা নিজেই তিনি বলেছেন। কংগ্রেস আর কোনও দাগ ফোটাতে পারবে না। তিন রাজ্যে বিজেপির অত্যন্ত ভালো ফল হয়েছে। কংগ্রেস এই ফলাফলের পর আরও ধুলোয় মিশিয়ে যাবে। বিজেপির বিরুদ্ধে কংগ্রেস ও অন্য কোনল বিরোধী দলের নেতৃত্ব দেওয়ার মুখ নেই। এমনই মনে করছেন তিনি।

কেবল তিন রাজ্য নয়, তেলেঙ্গানাতেও বিজেপি এবার ভালো ফল করেছে। রাজ্যের আটটি আসনে বিজেপি এগিয়েছিল। ইয়েদুরাপ্পা তেলেঙ্গানার বিজেপি নেতৃত্বকেও শুভেচ্ছা জানিয়েছেন। মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্রিশগড় তিন রাজ্যের জয়লাভের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে অভিনন্দন জানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+