Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Lok Sabha Election 2024: সপ্তম দফায় বারাণসীর মুসলিমরা কোন দিকে? কী বলছেন, শহরের সব থেকে বড় মুফতি

Lok Sabha Election 2024: এবার নিয়ে পরপর তিনবার বারাণসী থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের জয়ের ব্যাপারে নিশ্চিত প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদী তিন তালাক প্রথা রদ করেছেন, কাশ্মীরের ৩৭০ ধারাও বাতিল করেছেন। সেই পরিস্থিতিতে এই কেন্দ্রের মুসলিমরা কোন দিকে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় মুফতি-ই-বেনারস এবং জ্ঞানব্যাপী মসজিদের প্রধান ইমাম মওলনা আব্দুল বাতিন নোমানি বলেছেন, একটি দল যদি বাররি, জ্ঞানব্যাপী, মথুরার ভিত্তিতে নির্বাচনের কথা বলে, তাহলে যে প্রতিক্রিয়া হওয়ার তা হবে। তিনি বলেন, অন্য সম্প্রদায়ের ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে।

varanasi muslim

রাহুল গান্ধী নীরব কেন?
তিনি আরও বলেছে, বেশি ক্ষতিকারক এবং কম ক্ষতিকারকের মধ্যে সাধারণ মানুষ কম ক্ষতিকারককেই বেছে নেবেন, যাতে তাদের কষ্ট কম হয়! এছাড়া ইমাম মওলনা আব্দুল বাতিন নোমানি বলেছেন, রাহুল গান্ধী এখনও কেন নীরব? তিনি প্রশ্ন করেছেন, বেনারসের তাঁতিরা দেশান্তরী হচ্ছেন, এব্যাপারে কি কিছু বলা হয়েছে?

আব্দুল বাতিন নোমানি বলেছেন, রাহুল গান্ধী কোনও দিন জ্ঞানব্যাপী মসজিদের কথা বলেননি, তাঁতিদের কথাও বলেননি। তিনি কটাক্ষ করে বলেছেন, ভোট হারানোর ভয়ে তিনি কথা বলেননি। ভোট হারানোর ভয়েই তাঁরা কথা বলবেন না। জ্ঞানব্যাপী নিয়ে ভোটের মাধ্যমে উত্তর দেওয়ার উপায় রয়েছে। মুসলিমরা বিষয়টি নিয়ে ভাবছেন বলেও মন্তব্য করেছেন ওই মুসলিম ধর্মগুরু।

সাধারণ মানুষ ভয় ও আতঙ্কের মধ্যে
মুফতি-ই-বেনারস এবং জ্ঞানব্যাপী মসজিদের প্রধান ইমাম মওলনা আব্দুল বাতিন নোমানি বলেছেন, সাধারণ মানুষ যে ভয় ও আতঙ্কের মধ্যে রয়েছে, তা আগে কখনও ছিল না। তিনি বলেছেন, ধর্মনিরপেক্ষতার নামে অন্য দলগুলি মুসলিমদের ভোট পাওয়ার চেষ্টা করছে। কিন্তু এই দলগুলি জ্ঞানব্যাপী, এইসিসি এবং সিএএ-র মতো ইস্যুতে মুসলিমদের পক্ষে আওয়াজ তোলেনি। তিনি বলেছেন, রাজনৈতিক দলগুলি এইসব মানুষগুলোর প্রতি সহানুভূতি দেখালেও, তাঁরা মুখ ফিরিয়ে অন্যদিকে চলে যায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+