Lok Sabha Election 2024: মহারাষ্ট্রে INDIA ব্লকের আসন সমঝোতা! মতভেদ ছাড়াই আসন ভাগের সূত্র সঞ্জয় রাউতের
Lok Sabha Election 2024: বিজেপির সঙ্গে মোকাবিলা করার জন্য তৈরি হওয়া ইন্ডিয়া ব্লক চারটি বৈঠক করে ফেললেও, এখনও পর্যন্ত আসন সমঝোতার সূত্র বের করতে পারেনি। জানুয়ারির প্রথম সপ্তাহের ফের একবার বৈঠকের কথা রয়েছে। সেখানে আসন সমঝোতা নিয়ে আলোচনার কথা রয়েছে।
নতুন বছরের ২২ জানুয়ারি ভোটার তালিকা প্রকাশ। তারপর হয়তো ফেব্রুয়ারিতে নির্বাচনের দিন ঘোষণা করে দেবে নির্বাচন কমিশন। সেক্ষেত্রে নির্বাচনের দিন একেবারেই হাতে গোনা। সেই পরিস্থিতিতে রাজ্যে রাজ্যে ইন্ডিয়া ব্লকের দলগুলি আসন সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিষয়টি নিয়ে শিবসেনা ইউটিবি নেতা সঞ্জয় রাউতের বড় মন্তব্য সামনে এসেছে।

ইন্ডিয়া ব্ল কের আসন ভাগাভাগি নিয়ে সূত্র নিয়েছেন শিবসেনা ইউটিবি নেতা সঞ্জয় রাউত। তিনি দাবি করেছেন, মহারাষ্ট্রে মহাবিকাশ আঘাদিতে আসন ভাগাভাগি স্পষ্ট। প্রসঙ্গত আসন সংখ্যার দিক থেকে উত্তর প্রদেশের ৮০ টি আসনের পরেই রয়েছে মহারাষ্ট্রের ৪৮ টি আসন।
সঞ্জয় রাউত আসন ভাগাভাগির সূত্র দিয়ে বলেছেন, যে দল নির্বাচনে জেতার সম্ভাবনা, আসনটিতে তারই দাবি থাকবে। তিনি বলেছেন, সারা দেশে ইন্ডিয়া ব্লকের একটাই ফর্মুলা, যে জিতবে, সেই লড়াই করবে। মহারাষ্ট্রেও সেই একই ফর্মুলা নিয়ে কাজ করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।
উল্লেখ করা প্রয়োজন ২৯ ডিসেম্বর শুক্রবার, এনসিপি সভাপতি জয়ন্ত রাও পাতিল ও জিতেন্দ্র আওহাদ সঞ্জয় রাউতের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। এই নেতাদের মধ্যে একঘণ্টা আলোচনা হয়েছে। মহারাষ্ট্রে এনসিপি কোন আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়, তা স্পষ্ট হয়ে গিয়েছে।
শিবসেনা ইউটিবি নেতা সঞ্জয় রাউত বলেছেন, অনেক ক্ষেত্রে কংগ্রেসের শক্তি রয়েছে, সেখানে কেবল কংগ্রেসই জিততে পারবে। আর এখানে কেবল শিবসেনার শক্তি রয়েছে। দু'পক্ষের মধ্যে কোনও মতপার্থক্য নেই বলেও দাবি করেছেন তিনি। উভয় দলই আসন সমঝোতা নিয়ে আলোচনা করছে বলে জানিয়েছেন তিনি।
সঞ্জয় রাউত আরও বলেছেন, প্রকাশ আম্বেদকরকে নিয়েও আলোচনা হয়েছে। শীঘ্রই তারা এমন সিদ্ধান্তে পৌঁছবেন যে, যেখানে একটি আদর্শ আসন সমঝোতার ফর্মুলা তৈরি হবে। তিনি বলেছেন, আসন ভাগাভাগির কোনও সূত্র নেই, মেধার ভিত্তিতেও (যার যেখানে জোর, সেই লড়াই করবে) আসন ভাগ হবে বলে জানিয়েছেন তিনি।
মহারাষ্ট্রে কংগ্রেসের অবস্থা নিয়ে সঞ্জয় রাউত বলেছেন, এখানে তাদেরকে শূন্য থেকে শুরু করতে হবে। তবে তিনি বলছেন না, কংগ্রেস শূন্য। তিনি বলেছেন, মহারাষ্ট্রে কংগ্রেস রয়েছে। কংগ্রেসের সঙ্গে তাদের জোট আছে ও থাকবে। কংগ্রেসের কোনও সাংসদ না থাকলেও তাদের আঠারোজনের মধ্যে কেউ কেউ দলত্যাগ করেছে। এনসিপির ক্ষেত্রেও একই অবস্থা, কিন্তু কংগ্রেসের কিছুই নেই।
সঞ্জয় রাউত দাবি করে বলেছেন, মহারাষ্ট্রে মহা বিকাশ আঘাধি ৪৮টির মধ্যে ৪০ টি আসন জিতবে, সেখানে কংগ্রেসের বড় অবদান থাকবে।












Click it and Unblock the Notifications