Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Lok Sabha Election 2024: নাগপুরে নজরে জ্যোতি, ভোট দিলেন বিশ্বের সবচেয়ে খর্বকায় মহিলা

Lok Sabha Election 2024: দেশের বিভিন্ন প্রান্তে চলছে লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। আজ নাগপুরে সকলের নজর ছিল জ্যোতি আমগের দিকে।

বিশ্বের সবচেয়ে খর্বকায় মহিলা আজ ভোট দিলেন, ভোটারদের ভোট দিতে আসার জন্য উৎসাহিত করলেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ভোটদানের পর নিজের ছবিও।

Lok Sabha Election 2024

জ্যোতি আমগের জন্ম ১৯৯৩ সালের ১৬ ডিসেম্বর। তিনি নাগপুরের বাসিন্দা। উচ্চতা মাত্র ৬২.৮ সেন্টিমিটার বা ২ ফুটের সামান্য বেশি। যার ফলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি মিলেছে জ্যোতির। তিনি বর্তমানে বিশ্বের সবচেয়ে খর্বকায় মহিলা। সোশ্যাল মিডিয়াতেও তিনি দারুণ জনপ্রিয়।

জ্যোতি এদিন কোলে চেপেই ভোট দিতে গিয়েছিলেন। ভোট দেওয়ার পর বেরিয়ে এসে তিনি বলেন, ভোট দিতে পেরে খুব ভালো লাগছে। আমি সকলকে এটাই বলতে চাই যে, ভোট দেওয়া আমাদের কর্তব্য। ফলে সকলেই ভোট দিন। বিপুল সংখ্যায় ভোট দিতে আসার জন্য সহনাগরিকদের আর্জি জানান জ্যোতি।

ভিড়ের কথা ভেবেই জ্যোতিকে কোলে করে ভোট দিতে নিয়ে যাওয়া হয়েছিল। পরিবারের লোকজনদের সঙ্গে বাড়ির কাছেই একটি স্কুলের বুথে তিনি ভোট দেন। তাঁর সঙ্গে ছবিও তোলেন ভোটকর্মীরা। লাল লিপস্টিক, লাল রংয়েরই বার্বি-স্টাইলের পোশাকে সজ্জিত ছিলেন জ্যোতি। তাঁকে দেখতে পেয়েই সংবাদমাধ্যম ও উৎসাহী ভোটারদের ভিড় জমে যায়।

জ্যোতি পরে সাংবাদিকদের জানান, এই নিয়ে দ্বিতীয়বার লোকসভা নির্বাচনে তিনি ভোটাধিকার প্রয়োগ করলেন। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন-সহ ২ বার তিনি ভোট দিয়েছেন। ভোট দেওয়ার বিষয়টি তিনি কোনওভাবেই মিস করতে চান না। এবারের লোকসভা নির্বাচনের প্রাক্কালে সাধারণ ভোটারদের উৎসাহিত করতে জ্যোতিকে মুখ করে দেশের নির্বাচন কমিশন।

মিশনস্কাই ইন্ডিয়া হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জ্যোতি। ২০১১ সালের ১৬ ডিসেম্বর, তাঁর ১৮তম জন্মদিনে জ্যোতি বিশ্বের সবচেয়ে খর্বকায় মহিলার স্বীকৃতি লাভ করেছিলেন। প্রাইমরডিয়াল ডোয়ারফিজমের কারণেই জ্যোতির উচ্চতা বৃদ্ধি থমকে গিয়েছে। ইতিমধ্যেই জ্যোতিকে দেখা গিয়েছে ভারতীয় ও হলিউডের ছবিতে, বিভিন্ন টেলিভিশন শো-তে।

নাগপুর লোকসভা কেন্দ্রটি থেকে ২০১৪ ও ২০১৯ সালে সাংসদ নির্বাচিত হন নীতীন গড়কড়ি। এবারও তিনিই এই কেন্দ্রের প্রার্থী। আরএসএসের সদর দফতরও রয়েছে নাগপুরেই। ২০১৪ সালের লোকসভা ভোটে বিজেপি এই কেন্দ্র থেকে ৫৪.১৭ শতাংশ ভোট পেয়েছিল। ২০১৯ সালে তা বেড়ে হয় ৫৫.৬৭ শতাংশ। যদিও ২০১৪-র তুলনায় গড়কড়ির জয়ের ব্যবধান ঊনিশে কিছুটা কমেছিল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+