Lok sabha Election 2024: কংগ্রেস সাত আসনেই লড়তে চায় দিল্লিতে, ইন্ডিয়া জোট নিয়ে প্রশ্ন আপের

লোকসভা নির্বাচন ২০২৪-এর লড়াইয়ে বিজেপি বিরোধী মঞ্চ গড়ে উঠেছে ভারতে। ইন্ডিয়ার মঞ্চে বিজেপি বিরোধী লড়াইয়ের জন্য মানসিক প্রস্তুতি নিতেও শুরু করে দিয়েছে কংগ্রেস থেকে শুরু করে আম আদমি পার্টি, তৃণমূল কংগ্রেস, সিপিএমের মতো দলগুলি। মুম্বইয়ে ইন্ডিয়া জোটের তৃতীয় সমাবশের আগে হঠাৎ করেই বিষাদের সুর ইন্ডিয়ার মঞ্চে।

ইন্ডিয়ার মঞ্চে ২৬ দল এক হলেও বেশ কয়েকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আসন সমঝোটতা বুমেরং হতে পারে। তার মধ্যে দিল্লি অন্যতম। দিল্লিতে কংগ্রেস সাত আসনেই লড়ার সিদ্ধান্ত নিয়েছে। কংগ্রেসের এই সিদ্ধান্ত ইন্ডিয়া জোট নিয়ে প্রশ্ন তুলে দিল আম আদমি পার্টি। আপের প্রশ্ন তাহলে ইন্ডিয়া জোটে অং নেওয়ার কী মূল্য!

Lok sabha Election 2024

কংগ্রেস দিল্লি নেতারা সাতটি লোকসভা আসনে লড়ার প্রস্তপতি নিতে শুরু করেছে বলে দাবি করা হয়েছে সম্প্রতি। বুধবার কংগ্রেসের পক্ষ থেকে এমনই ইঙ্গিত দিয়েছে। কংগ্রেসের আভাস, দিল্লিতে সাতটি আসনে তারা কোনও জোট করবে না। কংগ্রেসের এই সিদ্ধান্ত ইন্ডিয়া জোটের কাছে একটি ধাক্কা বলে মনে করছে রাজনৈতিক মহল।

বুধবার কংগ্রেস সভাপতি মল্লিকার্ঝুন খাড়গের সঙ্গে দিল্লির কংগ্রেস ইউনিটের নেতাদের সঙ্গে একটি বৈঠক হয়। এই বৈঠকে রাহুল গান্ধী, কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কেসি বেণুগোপাল, দিল্লি ইউনিটের প্রধান চৌধুরী অনিল কুমার, ইনচার্জ দীপক বাবরিয়া, অলোকা লাম্বা, হারুন ইউসুফ, অজয় মাকেনের মতো অনেকে উপস্থিত ছিলেন।

কংগ্রেস নেত্রী অলোকা লাম্বা বলেন, এই বৈঠকে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব লোকসবা নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে দিল্লিতে সব আসনে প্রতিদ্বন্দ্বিতা করার। এখন সাত মাস বাকি নির্বাচনের। এই সাত মাস সাতটি আসনেই লড়ার জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে।

রাহুল গান্ধী বৈঠকে জানিয়েছেন, মনে রাখবেন দিল্লির সাতটি লোকসভা আসনেই দ্বিতীয় স্থানে ছিল কংগ্রেস। দলের কাছে অনেক মানুষের প্রত্যাশা রয়েছে। তাই কংগ্রেস দলকে মানুষের সেই আস্থার মর্যাদা দিতে হবে। সেই কারণেই দিল্লিতে আপের সঙ্গে সমঝোতা না করার ইঙ্গিত দেওয়া হয়েছে।

কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানান, লোকসভা নির্বাচনকে সামনে রেখে দিল্লি কংগ্রেসের নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে। দিল্লি কংগ্রেসকে পুনরুজ্জীবিত করা আমাদের অগ্রাধিকার। যাতে সমস্ত নেতা-কর্মীদের অংশগ্রহণ করেন, তার ব্যবস্থা করা দলের কর্তব্য। আমরা দিল্লিকে সমৃদ্ধ ও সুখী করেছিলাম। দিল্লির জনগণ আমাদের সংগ্রাম চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছে।

রাহুল গান্ধীও ফেসবুক বার্তায় জানান, দিল্লির অগ্রগতির জন্য কংগ্রেস প্রতি পদক্ষেপ নিতে নিবেদিত। ইনচার্জ দীপক বাবরিয়া জানান, আপের সঙ্গে জোট নিয়ে কোনও আলোচনা হয়নি। লোকসভা নির্বাচনের প্রস্তুতি মাথায় রেখেই আলোচনা হয়েছে। সাতটি সংশদীয় আসনেই প্রস্তুতি শুরু করেছে নেতৃ্ত্ব।

কংগ্রসের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ আম আদমি পার্টি। আম আদমি পার্টি তাদের প্রতিক্রিয়ায় জানিয়েছে, তারা এই বিষয়ে সংবাদমাধ্যমে জেনেছেন। কংগ্রেস যদি এই সিদ্ধান্তে অবিচল থাকে, তবে ইন্ডিয়া জোটের বৈঠক করা বা বৈঠকে যোগ দেওয়ার কোনও মানে নেই। এ ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত পার্টির হাইকম্যান্ড নেবে বলে জানিয়েছে আপ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+