উত্তর প্রদেশে ইন্ডিয়া ব্লকের আসন সমঝোতা চূড়ান্ত, ঘোষণা অখিলেশের! কোন দলের কটি আসনে লড়াই, একনজরে

Lok Sabha Election 2024: ইন্ডিয়া ব্লকের অন্যতম শরিক মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন, পশ্চিমবঙ্গে তৃণমূল একাই লড়াই করবে। বিহারে ইন্ডিয়া ব্লকের অন্যতম নেতা নীতীশ কুমার শিবির বদল করে বিজেপির সঙ্গে যেতে চলেছেন। সেই পরিস্থিতিতে ইন্ডিয়া ব্লকের জন্য স্বস্তির খবর উত্তর প্রদেশ থেকে। উত্তর প্রদেশে কংগ্রেস ও সমাজবাদী পার্টির মধ্যে আসন সমঝোতা হয়েছে।

এদিন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেখ যাদব এই আসন সমঝোতা চূড়ান্ত হওয়ার কথা ঘোষণা করেছেন। তিনি এই বিষয়টিতে জোটের সৌহার্দ্যপূর্ণ সূচনা বলে বর্ণনা করেছেন। তিনি জানিয়েছেন, কংগ্রেস রাজ্যে ৮০ টি আসনের মধ্যে ১১ টিতে লড়াই করবে। তিনি আরও বলেছেন, এই ধারা জয়ের সমীকরণের সঙ্গে এগিয়ে যাবে।

উত্তর প্রদেশে ইন্ডিয়া ব্লকের আসন সমঝোতা চূড়ান্ত

এসপি কংগ্রেসকে ১১ টি আসন ছাড়ার কথা ঘোষণা করেছে। তার মধ্যে আমেথি ও রায়বরেলি রয়েছে। তবে বাকি ন'টি আসন কোন কোনটা সে সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি। সূত্রের খবর কংগ্রেস পশ্চিম উত্তর প্রদেশের চারটি আসনে লড়াই করতে পারে। তার মধ্যে একটি হল আমরোহা। সেখানকার সাংসদ হলেন কুনওয়ার দানিশ আলি। বিএসপি থেকে বহিষ্কারের পরে তিনি কংগ্রেসে যোগ দিয়েছেন।

পশ্চিম উত্তর প্রদেশ ছাড়াও পূর্বাঞ্চল এবং বুন্দেলখণ্ডেও কংগ্রেসকে আসন ছাড়া হতে পারে বলে জানা গিয়েছে। অখিলেশ যাদব আগে বলেছিলেন, জানুয়ারির শেষের দিতে তিনি আসন সমঝোতা নিয়ে সিদ্ধান্ত নেবেন।

এদিকে অখিলেশ যাদবের দেওয়া প্রস্তাবে অসন্তোষ প্রকাশ করেছে কংগ্রেসের রাজ্য নেতৃত্ব। অখিলেশ যাদবের সিদ্ধান্তকে একতরফা বলেও বর্ণনা করেছেন তাঁরা। অখিলেশ যাদবের সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে কংগ্রেস শীর্ষ নেতা জয়রাম রমেশ বলেন, এখনও আলোচনা তলছে। ছবি পরিষ্কার হলে কংগ্রেস সেব্যাপারে ঘোষণা করবে।

প্রসঙ্গত ২০১৯-এর লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশ থেকে কংগ্রেস একটি মাত্র আসনে জয় পেয়েছিল। রায়বরেলি থেকে জয় পেয়েছিলেন সনিয়া গান্ধী। অন্যদিকে রাহুল গান্ধী আমেথি থেকে স্মৃতি ইরানির কাছে পরাজিত হয়েছিলেন।

এর আগে এসপির সঙ্গে আরএলডির জোট হয়েছে। সমাজবাদী পার্টি আরএলডিকে সাতটি আসন ছাড়ার কথা জানিয়েছিল। সেই সাতটি আসন হল মিরাট, কাইরানা, মুজফফরনগর, বাগপত, মথুরা ও হাতরাস উল্লেখযোগ্য। এছাড়াও আরএলডি বিজনৌর ও আমরোহার মধ্যে একটি আসন পেতে পারে। তবে বিজনৌর থেকে কংগ্রেসে যোগ দেওয়া ইমরান মাসুদ প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। সেই কারণে এই আসন নিয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+