Lok Sabha Election 2024: উত্তরপ্রদেশ নিয়ে কংগ্রেসকে চরম বার্তা অখিলেশের, প্রার্থী ঘোষণা আরও ১১ আসনে
Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে ইন্ডিয়া জোটের সম্ভাবনা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন। কংগ্রেসের সঙ্গে আসন রফা এখনও চূড়ান্ত হয়নি।
আসন ভাগাভাগি চূড়ান্ত না হলে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় সমাজবাদী পার্টি অংশ নেবে না বলেই আগেই জানিয়েছেন দলের সুপ্রিমো অখিলেশ যাদব। এবার সমাজবাদী পার্টি কংগ্রেসকে দিল চরম বার্তা।

সমাজবাদী পার্টি ইতিমধ্যেই ১৬টি আসনে প্রার্থী ঘোষণা করেছিল। আজ আরও ১১টি আসনের প্রার্থী ঘোষণা করে দেওয়া হলো। রাজনৈতিক মহলের খবর, প্রথমে কংগ্রেসকে ১১টি আসন দেওয়ার জন্য তৈরি ছিল সমাজবাদী পার্টি। কিন্তু রাহুল গান্ধী কয়েকটি আসন নিয়ে অনড় অবস্থান নিয়েছিলেন।
এবার সমাজবাদী পার্টির তরফে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে জানিয়ে দেওয়া হলো ১৭টি আসন বিরোধী ইন্ডিয়া জোটের জোটসঙ্গী কংগ্রেসকে ছাড়তে পারে অখিলেশের দল। যদিও এই প্রস্তাবের তরফে কংগ্রেসের তরফে কোনও বার্তা এখনও অবধি আসেনি।
কংগ্রেস যদিও সমাজবাদী পার্টিকে ভারত জোড়ো ন্যায় যাত্রায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছে আগেই। কংগ্রেস তাদের প্রস্তাব মানলে তবেই কাল রায়বরেলিতে রাহুলের যাত্রায় দেখা যেতে পারে অখিলেশ-সহ সমাজবাদী পার্টি নেতৃত্বকে। তবে কোন আসনগুলি কংগ্রেসকে ছাড়া হবে সেই তালিকা জানাননি দলের মুখপাত্র রাজেন্দ্র চৌধুরী।
আজই আমেঠিতে পৌঁছেছে ভারত জোড়ো ন্যায় যাত্রা। এবারের লোকসভা নির্বাচনে অন্তত দুই ডজন আসনে যে কংগ্রেস লড়তে চাইছে তা আগে জানিয়েছিলেন উত্তরপ্রদেশে কংগ্রেসের প্রদেশ সভাপতি অজয় রাই। তবে সমাজবাদী পার্টি অতগুলি আসন ছাড়তে নারাজ।
আজ যে ১১টি আসনে সমাজবাদী পার্টি প্রার্থী ঘোষণা করেছে সেগুলি হলো মুজফ্ফরনগর, আওনলা, শাহজাহানপুর, হরদৈ, মিসরিখ, মোহনলালগঞ্জ, প্রতাপগড়, বাহরাইচ, চান্দৌলি, গোন্ডা ও গাজীপুর। উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে সমাজবাদী পার্টি ভোটে লড়েছিল মায়াবতীর বহুজন সমাজ পার্টি ও রাষ্ট্রীয় লোক দলের সঙ্গে জোট গড়ে।
সেবারের নির্বাচনে ৮০টি লোকসভা আসনের উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি পেয়েছিল ৫টি আসন। বিএসপি পায় ১০টি। রাষ্ট্রীয় লোক দল একটিতেও জেতেনি। তারা এবার এনডিএতে যোগ দিতে চলেছে বলে ইঙ্গিত। গত লোকসভা নির্বাচনে কংগ্রেস উত্তরপ্রদেশ থেকে মাত্র ১টি আসনে জিতেছিল।
২০১৯ সালের লোকসভা ভোটে কংগ্রেসের সঙ্গে ইউপিএ জোটে ছিল জন অধিকার পার্টি ও এক নির্দল। কংগ্রেস প্রার্থী দিয়েছিল ৬৭ আসনে। তবে আমেঠিতে হেরে গিয়েছিলেন রাহুল গান্ধী। ২০১৪ সালের লোকসভা ভোটের তুলনায় একটি আসন কমেছিল কংগ্রেসের। এবার কংগ্রেসকে উত্তরপ্রদেশ খালি হাতে ফেরাবে কিনা সেটাই বড় চর্চার বিষয়।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications