জয় মোদী, জয় হিন্দুস্তান! প্রধানমন্ত্রীর প্রশংসায় কবিতা আবৃত্তি বালিকার, প্রতিক্রিয়ায় যা বললেন মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের লোকসভা কেন্দ্র বারাণসীতে দুদিনের সফরে রয়েছেন। এদিন সেখানেই একটি ছোট বালিকা, তাঁর প্রশংসায় কবিতা আবৃত্তি করে। ওই বালিকা জয় মোদী, জয় হিন্দুস্তান বলে কবিতাটি শেষ করে। প্রধানমন্ত্রী মোদী সেখানে বলেন ওয়াহ।
প্রধানমন্ত্রী মোদী এদিন বারাণসী শহর ও পূর্বাঞ্চলের জন্য ১৯ হাজার কোটি টাকার বেশি মূল্যের ৩৭ টি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন। এছাড়াও তিনি নমো ঘাট থেকে কাশী তামিল সঙ্গম ২.০ চালু করেন। কন্যাকুমারী থেকে বারাণসী পর্যন্ত নতুন ট্রেনের ফ্ল্যাগ অফ করেন তিনি।

প্রধানমন্ত্রী মোদী এদিন দিল্লি থেকে বিমানবন্দরে নামার পরে কাশীতে রোড শএা করেন। তিনি কাটিং মেমোরিয়াল ইন্টার কলেজে বিকসিত ভারত সংকল্প যাত্রা প্রদর্শনী পরিদর্শন করেন। সেখানে তিনি ছোট বালিকার সঙ্গে আলাপ করেন। ছোট বালিকার প্রতিভায় মুগ্ধ হয়ে প্রধানমন্ত্রী তাঁর সঙ্গে আড্ডা জমান। তাকে প্রধানমন্ত্রী জিজ্ঞাসা করেন, সে কোন সবজি পছন্দ করে না। উত্তরে সে বলে করলা।
বালিকা প্রতিক্রিয়ায় জানায় সে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে একটি কবিতা আবৃত্তি করতে চায়। প্রধানমন্ত্রী সম্মতিসূচক বার্তায় ওই বালিকা কবিতাটি আবৃত্তি করে। প্রধানমন্ত্রী মোদী যা মন দিয়ে শোনেন। ওই বালিকা জয় মোদী, জয় হিন্দুস্তান বলে কবিতাটি শেষ করে। প্রধানমন্ত্রী মোদী ওই বালিকার প্রশংসাও করেন।
In a heartwarming moment, a child recites a science poem to Prime Minister Modi in Varanasi.@narendramodi | #ViksitBharatSankalpYatra | #Varanasi pic.twitter.com/XLmUBIsox6
— Doordarshan National दूरदर्शन नेशनल (@DDNational) December 17, 2023
প্রধানমন্ত্রী মোদী নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ক্যাপশন-সহ ওই বালিকার সঙ্গে তাঁর সংক্ষিপ্ত কথোপকথনের একটি ভিডিও পোস্ট করে। সেখানে তিনি লেখেন, বারাণসীতে এক বন্ধু সে বিজ্ঞান জানে এবং সে একজন মহান কবিও বটে।
বারাণসীতে পৌঁছনোর পরে প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানানো হয়। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাঁকে অভ্যর্থনা জানান। রোড শোতে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে রাস্তার দুপাশে জড়ো হয়েছিলেন বহু মানুষ।












Click it and Unblock the Notifications