মোট জনসংখ্যার সিংহভাগই করোনার সংস্পর্শে, চতুর্থ সেরোসার্ভের রিপোর্টে বাড়ছে আতঙ্ক
মোট জনসংখ্যার সিংহভাগই করোনার সংস্পর্শে, চতুর্থ সেরোসার্ভের রিপোর্টে বাড়ছে আতঙ্ক
সম্প্রতি কেরলে করা এক সেরো সার্ভেতে দেখা গিয়েছে রাজ্যের মোট জনসংখ্যার ৪৪.৪ শতাংশের দেহেই উপস্থিত রয়েছে করোনা অ্যান্টিবডি। আরও সহজ করে বললে মোট জনসংখ্যার প্রায় অর্ধেকের কাছাকাছি মানুষ কেরলে করোনা পর্ব শুরুর পর থেকে মারণ ভাইরাসের সংস্পর্শে এসেছেন বলে জানা যাচ্ছে। সম্প্রতি এই সার্ভে করেছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ বা আইসিএমএর।

উঠে এল চাঞ্চল্যকর তথ্য
এবার আইসিএমআর-র এই সার্ভেতেই গোটা দেশ সম্পর্কে উঠে এল আরও চাঞ্চল্যকর তথ্য। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের হাত ধরে ভারতের ১১ টি রাজ্যে উপর করা জাতীয় সেরোসার্ভের গবেষণায় জানা গেছে, এই রাজ্যগুলির মোট জনসংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশ তথা ৬৬ শতাংশের মধ্যে করোনাভাইরাসের অ্যান্টিবডি রয়েছে। সহজ কথায় প্রায় তিন ভাগের দুভাগ মানুষই এসেছেন করোনার সংস্পর্শে।

কিভাবে চলে গোটা সমীক্ষাপর্ব
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্যানুসারে, ভারতের ৭০টি জেলাযর উপরে চলে এই সমীক্ষা। এমনকী সমীক্ষা চালানো হয়েছিল ৬-৭ বছরের বেশি বাচ্চাদের উপরেও। জুনের ১৪ তারিখ থেকে জুলাইয়ের ১৬ তারিখ পর্যন্ত চলে এই সেরোসার্ভে। কিন্তু যার রিপোর্ট দেখে বর্তমনে চক্ষু চড়ক গাছ সকলেরই। এদিকে এই নিয়ে দেশের মধ্যে চতুর্থবার করোনা সেরোসার্ভে চালালো ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ।

উদ্বেগ বাংলার সেরোসার্ভেতেও
এদিকে সম্প্রতি বাংলাকেও সেরোসার্ভের রিপোর্ট দিয়েছে আইসিএমআর। আর তাতেই দেখা যাচ্ছে রাজ্যের পাঁচ জেলারই ৫০ শতাংশের বেশি নমুনা পজিটিভ। সমীক্ষা চালানো হয়েছিল আলিপুরদুয়ার, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের উপর। সূত্রের খবর এই পাঁচ জেলার সাধারণ মানুষ এবং স্বাস্থ্যকর্মীদের নমুনা নিয়েই চলে পরীক্ষা-নিরীক্ষা। বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমের হাতে এই রিপোর্ট তুলে দেওয়া হয়েছে বলে জানা যায়।

৭০টি জেলা হাসপাতালেই প্রাথমিক নজর
এদিকে গত ৪ জুন লেখা একটি চিঠিতে সেরোসার্ভের বিষয়ে প্রথম জানান আইসিএমআর প্রধান বলরাম ভার্গব। এই সেরোসার্ভের জন্যও দেশের ৭০টি জেলার জেলা হাসপাতালগুলির স্বাস্থ্যসেবা কর্মীদের রক্তের নমুনা সংগ্রহ করেই প্রাথমিক পর্যায়ে চলে পরীক্ষা-নিরীক্ষা। তালিকায় ছিল অন্ধ্রপ্রদেশ, বিহার, উত্তরপ্রদেশ, গুজরাতের মতো সর্বাধিক করোনা কবলিত রাজ্যগুলিও।

সত্যি হল আশঙ্কা
অন্যদিকে গত ডিসেম্বরের সেরোসার্ভের রিপোর্ট চমকে দিয়েছিল সকলকেই। আর তাতেই পূর্বাভাস মিলেছিল খুব দ্রুত করোনার কবলে পড়তে চলেছেন দেশের বড় অংশের মানুষ। আশঙ্কা করা হয়েছিল শীঘ্রই করোনার কবলে পড়তে চলেছেন দেশের ৫০ শতাংশ মানুষ। বর্তমান সেরোসার্ভেতে সেই আশঙ্কাই সত্যি হল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।












Click it and Unblock the Notifications