Arvind Kejriwal: জঙ্গি পন্নুনের থেকে ১৩৩ কোটি! কেজরিওয়ালের বিরুদ্ধে NIA তদন্তের সুপারিশ

Arvind Kejriwal: চাপ বাড়ছে আম আদমি পার্টি সুপ্রিমী অরবিন্দ কেজরিওয়ালের। আবগারী দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করেছে কেন্দ্রিয় তদন্তকারী সংস্থা। এবার জঙ্গি যোগের অভিযোগ। আর এই অভিযোগে দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত করতে পারেন জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ।

আর এহেন তদন্তের সুপারিশ করেছেন খোদ দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা। নির্বাচনের মরশুমে সুপ্রিম কোর্টে কেজরিওয়ালের (Arvind Kejriwal) অন্তবরতী জামিনের শুনানি সামনেই। আর তার আগেই কার্যত চাঞ্চল্যকর মোড়। সম্প্রতি 'শিখস ফর জাস্টিস' এর প্রধান গুরপতবন্ত সিং পন্নুন বিস্ফোরক দাবি করেন।

Arvind Kejriwal

আপ নেতৃত্বকে দফায় দফায় প্রায় ১৩৩ কোটি টাকা অর্থ সাহায্য করা হয়েছে বলে দাবি করেছেন। এক খালিস্তানি নেতাকে দিল্লির জেল থেকে ছাড়ার শর্তে বিপুল পরিমান এই অর্থ সাহায্য করা হয়েছে বলে চাঞ্চল্যকর দাবি করে এই জঙ্গি নেতা।

শুধু তাই নয়, পঞ্জাবের বিধানসভা ভোটের আগেও কেজরিওয়ালকে অর্থ সাহায্য করা হয়েছে। আর তা বিপুল অঙ্কের। নিষিদ্ধ সংগঠন 'শিখস ফর জাস্টিসে'র (Sikhs for Justice) তরফে সেই টাকা আপকে দেওয়া হয়েছে বলেও বিস্ফোরক দাবি করে পন্নুন।

যা রীতিমত আপ নেতৃত্বকে অস্বস্তিতে ফেলে দেয়। যদিও সংগঠনের প্রধান গুরপতবন্ত সিং পন্নুন মিথ্যা কথা বলছেন বলে দাবি কেজরিওয়াল। কোনও রকম দেশবিরোধী কার্যকলাপের সঙ্গে আপ যুক্ত নয় বলে দাবি আপ সুপ্রিমোর ( Arvind Kejriwal) । এবার এই বিষয়ে খতিয়ে দেখার আর্জি লেফটেন্যান্ট গভর্নরের।

আর তা পুরো ঘটনায় এনআইএ তদন্তের সুপারিশ করেছেন তিনি। যদিও এই বিষয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে কিছু জানা যায়নি। তবে এনআইএ তদন্ত শুরু করলে কেজরিওয়ালের উপর চাপ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

বলে রাখা প্রয়োজন, ২০২০ সালে গুরপতবন্ত সিং পন্নুনকে জঙ্গি ঘোষণা করে স্বরাষ্ট্রমন্ত্রক। তার আগে ২০১৯ সালে 'শিখস ফর জাস্টিস' নিষিদ্ধ করে মোদী সরকার। পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়। ভারতের জন্য সংগঠন বিপদের কারণ হয়ে ওঠতে পারে। সেই কারনে নিষিদ্ধ করা হয়। গুরপতবন্ত সিং পন্নুন কানাডার আশ্রয়ে রয়েছে। আর সে দেশে বসে লাগাতার ভারত বিরোধী প্রচার চালিয়ে যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+