'মোদীই ফের জিতবেন' ভবিষ্যদ্বাণী করে সাসপেন্ড কংগ্রেস শাসিত রাজ্যের সংষ্কৃতের অধ্যাপক

মধ্যপ্রদেশে কিছুদিন আগেই সরকার বদলে গিয়েছে। বিজেপিকে সরিয়ে রাজ্যের শাসন ক্ষমতায় এসেছে কংগ্রেস। এবং এই সরকারের আমলে সাসপেন্ড হতে হল মধ্যপ্রদেশের বিক্রম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতের অধ্যাপককে।

মধ্যপ্রদেশে কিছুদিন আগেই রাজ্যের ক্ষমতাসীন সরকার বদলে গিয়েছে। বিজেপিকে সরিয়ে রাজ্যের শাসন ক্ষমতায় এসেছে কংগ্রেস। এবং এই সরকারের আমলে সাসপেন্ড হতে হল মধ্যপ্রদেশের বিক্রম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতের অধ্যাপককে। নিয়ম ভাঙার অভিযোগে তাঁকে সাসপেন্ড করা হয়েছে।

মোদী জিতবে ভবিষ্যদ্বাণী করে সাসপেন্ড অধ্যাপক

আসলে ঘটনা হল, লোকসভা নির্বাচনে বিজেপি বড় জয় পেতে চলেছে বলে তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন। আর এই ভবিষ্যদ্বাণী করাতেই তাঁকে সাসপেন্ড হতে হয়েছে বলে অভিযোগ। উচ্চশিক্ষা দপ্তর ইউনিভার্সিটি আইন ১৯৭৩ অনুযায়ী বিধিভঙ্গের অভিযোগে ওই অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।

অধ্যাপকের নাম রাজেশ্বর শাস্ত্রী মুসলগাঁওকর। তিনি জ্যোতিষের ভবিষ্যদ্বাণী মেনে গত ২৯ এপ্রিল ফেসবুকে একটি পোস্ট করেন। সেখানে লেখা ছিল, বিজেপি তিনশোর কাছাকাছি আর এনডিএ তিনশোর বেশি আসন পাবে। অর্থাৎ বিজেপি ফের সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে। সেই কথাই তিনি নিজের পোস্টে উল্লেখ করেন। তার জেরেই তাঁকে সরকারি কোপে পড়তে হল।

নিজের বক্তব্যে অধ্যাপক রাজেশ্বর বলেছেন, তিনি কোনও রাজনৈতিক দলের সমর্থক নন। এবং তাঁর এই ফেসবুক পোস্ট কাউকে সুবিধা করে দেওয়ার জন্য নয়। একজন ছাত্র জিজ্ঞাসা করেছিল, সেই ভিত্তিতে তিনি উত্তর দিয়েছেন।

উজ্জয়িনীর এক কংগ্রেস সমর্থক এই ফেসবুক পোস্ট দেখার পরই জেলার রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ ছিল, সরকারি কর্মচারী হয়ে এই ধরনের ভবিষ্যৎবাণী করা যায় না। তাতে আদর্শ আচরণ বিধি লঙ্ঘিত হয়। এবং তা মধ্যপ্রদেশের সিভিল সার্ভিস রুল এর বিরুদ্ধ।

এই অভিযোগ পাওয়ার পরই জেলার রিটার্নিং অফিসার সাসপেন্ড করার নির্দেশ দেন অধ্যাপককে। এবং গত ৭ মে সংষ্কৃতের অধ্যাপককে সাসপেন্ড করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+