(ছবি) ৬ জুন : সারাদিনের যা যা ঘটছে তা দেখে নিন একনজরে
বেঙ্গালুরু, ৬ জুন : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

পবিত্র রমজান শুরু
মুসলিমদের পবিত্র রমজান মাস শুরু হবে আগামিকাল থেকে। সারা বিশ্বের মুসলমান ধর্মপ্রাণেরা এতে শামিল হন।

সুইৎজারল্যান্ড সফরে মোদী
সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট জোহান স্নেইডারের সঙ্গে এদিন সাক্ষাৎ করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কয়েকদিন আগে পাঁচদেশীয় বিদেশ সফরে গিয়েছেন তিনি।

স্বর্ণমন্দিরের বাইরে কড়া প্রহরা
অপারেশন ব্লু স্টারের এদিন ৩২ বছর পূর্ণ হবে। সেই উপলক্ষে অমৃতসরের স্বর্ণমন্দিরের বাইরে কড়া প্রহরা বসানো হয়েছে।

জাঠ আন্দোলন ফের মাথাচাড়া দিচ্ছে
হরিয়ানায় জাঠ আন্দোলন ফের মাথাচাড়া দেওয়া শুরু করেছে। তিনমাস আগে এই আন্দোলনের জেরে অন্তত ৩০ জনের প্রাণ গিয়েছিল।

প্রয়াত বিশ্বশ্রী মনোহর আইচ
১০৪ বছর বয়সে প্রয়াত হলেন বিশ্বশ্রী মনোহর আইচ। তিনি পকেট হারকিউলিস নামে খ্যাত ছিলেন। ভারতে বডি বিল্ডিংয়ের সূচনায় তাঁর বিশেষ হাত ছিল।

পুদুচ্চেরির মুখ্যমন্ত্রী হলেন ভি নারায়ণস্বামী
পুদুচ্চেরির মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন ভি নারায়ণস্বামী। কংগ্রেসের হয়ে তিনি ভোটে দাঁড়িয়ে জিতেছেন। এবারের ভোটে কংগ্রেস ও ডিএমকে জোট পুদুচ্চেরির মোট ৩০টির মধ্যে ১৭টিতে জয়ী হয়েছে।

ড্যানিশ মহিলা ধর্ষণে দোষী সাব্যস্ত্য ৫
ডেনমার্কের মহিলাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত পাঁচ জনকে দোষী সাব্যস্ত করল দিল্লির তিস হাজারি আদালত।

রাজি সিবিআই
শিনা বোরা হত্যা মামলায় রাজসাক্ষী হতে চেয়ে আবেদন জানিয়েছিল ইন্দ্রাণী মুখার্জীর ড্রাইভার শ্যাম রাই। সেই আবেদনের প্রেক্ষিতে রাজি সিবিআই, এমনটাই আদালতে জানিয়েছেন তাঁরা।

জুকারবার্গের অ্যাকাউন্ট হ্যাক!
ফেসবুকের স্রষ্টা মার্ক জুকারবার্গের টুইটার, লিঙ্কডইন ও পিন্টারেস্ট প্রোফাইল হ্যাক করা হয়েছে বলে জানাল হ্যাকারদের একটি সংগঠন। তবে ফেসবুকের অ্যাকাউন্টটি হ্যাকাররা হ্য়াক করতে পারেনি।

কলকাতায় বৃদ্ধা খুন
ভবানীপুরের বকুলবাগান রোডে বাড়ির নালা থেকে উদ্ধার দেহ এক বৃদ্ধার দেহ। সুনন্দা গঙ্গোপাধ্যায় নামে ওই বৃদ্ধা একাই থাকতেন। তাঁর বাড়ি দখল করতে চেয়ে প্রোমোটাররা হুমকি দিচ্ছিল বলে অভিযোগ উঠেছে। সেই সূত্রেই খুন কিনা তা তদন্ত করছে পুলিশ।












Click it and Unblock the Notifications