(ছবি) ২৫ জুন : সারাদিনের গুরুত্বপূর্ণ খবরগুলি একনজরে

বেঙ্গালুরু, ২৫ জুন : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

স্মার্ট সিটি প্রকল্পের উদ্বোধন

স্মার্ট সিটি প্রকল্পের উদ্বোধন

পুনে-তে এদিন স্মার্ট সিটি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

অভিযুক্তের স্কেচ প্রকাশ

অভিযুক্তের স্কেচ প্রকাশ

চেন্নাইয়ে ২৪ বছরের প্রযুক্তি কর্মীকে খুনের ঘটনায় অভিযুক্তের স্কেচ প্রকাশ করল পুলিশ।

কিশোরকে ট্রেন থেকে ধাক্কা টিকিট পরীক্ষকের

কিশোরকে ট্রেন থেকে ধাক্কা টিকিট পরীক্ষকের

চেন্নাই-হাওড়া করমণ্ডল এক্সপ্রেস থেকে একটি ১৫ বছরের কিশোরকে ধাক্কা মারার অভিযোগ উঠল টিকিট পরীক্ষকের বিরুদ্ধে।

কর্ণাটকে ছাত্রীর সঙ্গে দুর্ব্যবহার

কর্ণাটকে ছাত্রীর সঙ্গে দুর্ব্যবহার

এক নার্সিংয়ের ছাত্রীর সঙ্গে অভব্যতার অভিযোগে গ্রেফতার করা হল তিন অভিযুক্তকে। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের কালবুর্গিতে। কেরল থেকে আসা এক দলিত ছাত্রীর সঙ্গে ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে।

শিশুর নিষ্কৃতি মৃত্যু চেয়ে আদালতে বাবা-মা

শিশুর নিষ্কৃতি মৃত্যু চেয়ে আদালতে বাবা-মা

অন্ধ্রপ্রদেশে নিজেদের ৯ মাসের শিশুর নিষ্কৃতি মৃত্যু চেয়ে আদালতের শরণাপন্ন বাবা-মা। শিশুটির নাম গেনা। তার জন্ম থেকেই পিত্তথলি নেই। ফলে চিকিৎসা না করলে সে মারা যাবে। অথচ বাবা মুদি দোকানের কর্মচারি। তার সেই ক্ষমতা নেই। এসব জেনেই শিশুটির চিকিৎসার ভার নিয়েছে সরকার।

জয়ী মেহবুবা

জয়ী মেহবুবা

১২ হাজারের বেশি ব্যবধানে অনন্তনাগ বিধানসভা আসন থেকে উপ নির্বাচনে জিতলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। বাবা মেহবুবা মুফতির প্রয়াণের পরে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন।

গ্রেফতার আপ বিধায়ক

গ্রেফতার আপ বিধায়ক

মহিলার শ্লীলতাহানি, তাঁর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে সাংবাদিক সম্মেলনের মাঝখান থেকে পুলিশ গ্রেফতার করে নিয়ে গেল দিল্লিতে ক্ষমতায় থাকা আম আদমি পার্টির বিধায়ক দীনেশ মোহানিয়াকে।

ম্যাটাডোরে পিষে খুন তরুণীকে!

ম্যাটাডোরে পিষে খুন তরুণীকে!

শুক্রবার রাতে হুগলিতে স্থানীয় লজেন্স কারখানায় কাজ করে বাড়ি ফিরছিলেন পাঁচ তরুণী৷ অভিযোগ, সেই সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ম্যাটাডোরে এক তরুণীকে জোর করে তুলে অপহরণের চেষ্টা হয়৷ তরুণী পালাতে চেষ্টা করলে তাঁকে রাস্তায় পিষে দিয়ে চলে যায় ম্যাটাডোরটি৷ তরুণীকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন তাঁর বান্ধবী৷ অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। চূচূঁড়া থেকে ম্যাটাডোরটি আটক করেছে পুলিশ।

বৃদ্ধা খুন বরানগরে

বৃদ্ধা খুন বরানগরে

বরানগরে সম্পত্তি সংক্রান্ত বিবাদের জেরে এক বৃদ্ধাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল পুত্রবধূ ও নাতির বিরুদ্ধে। খুনের অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

ফের ভারতে আসতে চান ওবামা

ফের ভারতে আসতে চান ওবামা

আগমী বছর গ্লোবাল ইন্টারপ্রেনিয়র সামিট আয়োজন করার কথা মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামার। সেই অনুষ্ঠানে ডাক পেলে তিনি অবশ্যই ভারতে আসতে চান বলে জানিয়েছেন ওবামা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+