৯ মার্চ : সারাদিনের খবর একনজরে

৯ মার্চ : সারাদিনের খবর একনজরে

বিকেল ৫ টা ৪২ মিনিট : লুধিয়ানায় ২৩ বছর বয়সী এক তরুণীকে চলন্ত গাড়িতে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠল। জানা গিয়েছে, তরুণী পেশায় এক পাঁচতারা হোটেলের কর্মী। লুধিয়ানার অভিজাত রাজগুরু এলাকা তাঁকে অপহরণ করে একদল অজ্ঞাত পরিচয়ের যুবক। তারপর তাঁকে গাড়িতে তুলে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ তরুণীর।

বিকেল ৫ টা ১২ মিনিট : ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫ রানে জিতল মাশরাফি মোর্তাজার বাংলাদেশ, উঠল কোয়ার্টার ফাইনালে। একইসঙ্গে ইংল্যান্ডও বিশ্বকাপের বাইরে চলে গেল। ম্যান অব দ্য ম্যাচ মাহমুদুল্লাহ।

বিকেল ৫ টা :

দুপুর ২ টো ১০ মিনিট :

দুপুর ১ টা ৪০ মিনিট :

দুপুর ১২ টা ৪৫ মিনিট : বিশ্বকাপের মরণ-বাঁচন ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫০ ওভারে ২৭৬ রানের টার্গেট দিল বাংলাদেশ। এই ম্যাচ জিতলেই কোয়ার্টার ফাইনালে পৌঁছবেন মুশফিকুররা।

দুপুর ১২ টা ৩০ মিনিট : মাশারত আলম মুক্তি বিতর্কে সংসদে বিবৃতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কেন্দ্রীয় সরকারকে অন্ধকারে রেখেই এই সিদ্ধান্ত, সংসদে জানালেন মোদী।

দুপুর ১২ টা ১৫ মিনিট : হুরিয়ত নেতা মাশারত আলম মুক্তি বিতর্কে উত্তাল সংসদ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বিবৃতি দিতে উঠলে বাধা, হট্টগোল। প্রধানমন্ত্রীর বিবৃতির দাবি বিরোধীদের।

সকাল ১১ টা ৫০ মিনিট : শুরু হল সিপিএমের ২৪ তম রাজ্য সম্মেলন। ক্রমবর্ধমান ক্ষয়িষ্ণু অবস্থা থেকে কীভাবে আগামিদিনে দল ঘুরে দাঁড়াতে পারবে তাই মূলত আলোচনা হবে এবারের বৈঠকে।

সকাল ১১ টা ১৫ মিনিট : ফের চলন্ত ট্যাক্সিতে শ্লীলতাহানির অভিযোগ শহরে। ইএম বাইপাসে এক যাত্রীর সঙ্গে অভব্যতার অভিযোগে অভিযুক্ত ট্যাক্সিচালককে গ্রেফতার করেছে গড়ফা থানার পুলিশ।

সকাল ১১ টা ১৫ মিনিট : সত্যম কেলেঙ্কারি মামলার শুনানি পিছিয়ে গেল। আগামী মাসের ৯ তারিখ ফের এই মামলার শুনানি হবে।

সকাল ১১ টা : শুরু হতে না হতেই মাশারত মুক্তি বিতর্কে উত্তাল সংসদ। বিরোধীদের কড়া সমালোচনার মুখে নরেন্দ্র মোদী সরকার।

সকাল ১০ টা ২০ মিনিট :

সকাল ৯ টা : সোয়াইন ফ্লু পরিস্থিতি আরও ভয়ঙ্কর হচ্ছে রাজ্যে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪। আক্রান্তের সংখ্যা ২১৩ জন। গত দু'দিনেই আরও ৫ জনের মৃত্যু হয়েছে রাজ্যে।

সকাল ৮ টা ৩০ মিনিট : হুরিয়ত নেতা মাসারত আলমের মুক্তি নিয়ে রিপোর্ট তলব করল কেন্দ্র। কেন হুরিয়ত নেতাকে মুক্তি, তা নিয়ে গতকালই জম্মু ও কাশ্মীর সরকারের কাছে রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্র।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+