(ছবি) ৫ এপ্রিল : সারাদিনের যা যা ঘটছে তা দেখে নিন একঝলকে

বেঙ্গালুরু, ৫ এপ্রিল : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

রামদেবকে কংগ্রেসের নিন্দা

রামদেবকে কংগ্রেসের নিন্দা

'ভারত মাতা কি জয়' বিতর্কে যে মন্তব্য বাবা রামদেব করেছেন তার তীব্র নিন্দা করল কংগ্রেস। রবিবার যোগগুরু বলেন, "দেশে আইনের শাসন না থাকলে যারা ভারত মাতা কি জয় বলত না, তাদের মুণ্ডচ্ছেদ করতাম।"

ফের জেরার মুখে রাহুল

ফের জেরার মুখে রাহুল

অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর প্রেমিক রাহুল রাজ সিংকে জেরা করে মুম্বই পুলিশ। তিনি অসুস্থ বোধ করায় হাসপাতালে ভর্তি করতে হয়। তিনি কিছুটা সুস্থ হয়ে ওঠায় প্রত্যুষার আত্মহত্যা বিষয়ে ফের তাঁকে জেরা করতে চলেছে পুলিশ।

বিজেপির দলীয় কার্যালয়ের সামনে বিস্ফোরণ

বিজেপির দলীয় কার্যালয়ের সামনে বিস্ফোরণ

অসমের গোয়ালপাড়ায় বিজেপির দলীয় কার্যালয়ের সামনে বিস্ফোরণে মোট ৬ পুলিশ কর্মী আহত হয়েছেন।

পাটনায় দুর্ঘটনায় মৃত ৩

পাটনায় দুর্ঘটনায় মৃত ৩

বিহারের পাটনায় একটি ট্র্যাক্টর তিনজনকে পিষে মেরেছে বলে জানা গিয়েছে। দুর্ঘটনায় একজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর।

ফের দাম বাড়ল পেট্রোল-ডিজেলের

ফের দাম বাড়ল পেট্রোল-ডিজেলের

ফের দাম বাড়ল পেট্রোল-ডিজেলের। লিটারে ২টাকা ১৯ পয়সা দাম বেড়েছে পেট্রোলের। অন্যদিকে ডিজেলের মূল্যবৃদ্ধি হয়েছে লিটারে ৯৮ পয়সা।

সীতার দাবি

সীতার দাবি

রাজ্যের উন্নয়নের স্বার্থে তৃণমূল সরকারকে উৎখাত করবে সাধারণ মানুষ। এমনটাই দাবি করলেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।

রেপো রেট কমল

রেপো রেট কমল

রেপো রেট কমাল রিজার্ভ ব্যাঙ্ক। ০.২৫ শতাংশ কমে বর্তমান রেপো রেট হল ৬.৫ শতাংশ। এর ফলে গৃহঋণে সুদ কমার সম্ভাবনা তৈরি হল। এদিন সংশোধিত ঋণনীতিও ঘোষণা করেন আরবিআই গভর্নর রঘুরাম রাজন।

বিহারে বন্ধ মদ

বিহারে বন্ধ মদ

সারা বিহারে দেশি-বিলিতি সব ধরনের মদ বিক্রির উপরে নিষেধাজ্ঞা জারি করল নীতীশ কুমারের সরকার।

নিগৃহীত সুগত মারজিত

নিগৃহীত সুগত মারজিত

বেহালার বিবেকানন্দ মহিলা কলেজে ছাত্রীদের হাতে নিগৃহীত হলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুগত মারজিত। প্রথম ও দ্বিতীয় বর্ষের প্রি টেস্টে ৯৫ জন ছাত্রীর অকৃতকার্য হওয়াকে কেন্দ্র করে ঘটনাটি ঘটে।

গ্রেফতার রাহুল

গ্রেফতার রাহুল

অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের প্রেমিক রাহুল রাজ সিংকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রফতার করল পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+