(ছবি) ৩০ নভেম্বর : সারাদিনের খবর একনজরে

বেঙ্গালুরু, ৩০ নভেম্বর : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

আহত জওয়ান

আহত জওয়ান

জম্মু ও কাশ্মীরের কাঠুয়ার মলহার এলাকায় সিআরপিএফ শিবিরে দুষ্কৃতিরা হামলা চালায়। এই ঘটনায় ১ জন সিআরপিএফ জওয়ান আহত হয়েছেন।

ফের বৃষ্টি চেন্নাইয়ে

ফের বৃষ্টি চেন্নাইয়ে

ফের চেন্নাইয়ে শুরু ভারি বৃষ্টিপাত। সোমবার চেন্নাইয়ের সমস্ত স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মোদী-ওবামা

মোদী-ওবামা

আজ প্যারিসে বারাক ওবামার সঙ্গে দেখা করঠেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আইএসআই যোগ

আইএসআই যোগ

ভারতের জাতীয় নিরাপত্তা সম্বন্ধীয় বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানে আইএসএই-এর কাছে পৌঁছে দেওয়ার জন্য এক পাকিস্তানি গুপ্তচর ও বিএসএফ জওয়ানকে গ্রেফতার করা হয়েছে। জম্মু থেকে এদের গ্রেফতার করা হয়েছে।

উত্তাল সংসদ

উত্তাল সংসদ

আমতায় মমতা

আমতায় মমতা

আমতায় সভায় বক্তব্য রাখতে উঠে সারদা ইস্যুতে নাম না করে বিরোধিদের আক্রমণ করলেন মমতা। বললেন যাঁরা টাকা চুরি করে তারা ব্যক্তিগত ভাবে চোর, দল চোর নয়। পাশাপাশি মেডিক্যাল কলেজে বিক্ষোভের বিরোধিতা করে তিনি বলেন, "২ টো বাচ্চা অবহেলায় মারা গেল এরা বলছে সাসপেন্ড কেন? বরখাস্ত হয়নি এই ভাল। ২ টো বাচ্চাকে মেরে ফেলে বলছে অনশন চালিয়ে যাব। আমি টাফ, অবহেলা করলে শাস্তি পেতে হবে।"

গোবিন্দাকে ক্ষমা চাওয়ার নির্দেশ

গোবিন্দাকে ক্ষমা চাওয়ার নির্দেশ

এক ভক্তকে চড় মারার ঘটনায় বলিউড অভিনেতা গোবিন্দাকে ক্ষমা চাওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ২০০৮ সালে এই কাণ্ড ঘটান তিনি।

আটক যোগেন্দ্র-প্রশান্ত

আটক যোগেন্দ্র-প্রশান্ত

লোকপালের বিরোধিতা করতে গিয়ে পুলিশের হাতে আটক হলেন আম আদমি পার্টি থেকে বহিঃষ্কৃত নেতা যোগেন্দ্র যাদব ও প্রশান্ত ভূষণ।

মুখোমুখি মোদী-শরিফ

মুখোমুখি মোদী-শরিফ

আবহাওয়ার পরিবর্তন সংক্রান্ত সম্মেলনে মুখোমুখি হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।

এখনই অবসর নয় মনোহরের

এখনই অবসর নয় মনোহরের

আপাতত অবসরের কোনও সম্ভাবনা তাঁর নেই। প্রধানমন্ত্রীর দেওয়া দায়িত্ব পূরণ করাই তাঁর লক্ষ্য। এমনটাই জানালেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পার্রিকর।

নিজের মাথা নিজেই ফাটালেন গৌতম

নিজের মাথা নিজেই ফাটালেন গৌতম

একাধিক দাবিদাওয়া করে তা না পেয়ে হুমকি স্বরূপ জেলের গরাদে নিজের মাথা ঠুঁকে ফাটালেন রোজভ্যালি চিটফান্ড কেলেঙ্কারির নায়ক গৌতম কুণ্ডু।

রাজ্য বিজেপির অভিযোগ

রাজ্য বিজেপির অভিযোগ

মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পশ্চিমবঙ্গ জঙ্গিদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে বলে অভিযোগ করল রাজ্য বিজেপি নেতৃত্ব।

কলকাতা পুরসভায় চালু ডিজিটাল আর্কাইভ

কলকাতা পুরসভায় চালু ডিজিটাল আর্কাইভ

সব নথি এক জায়গায় রাখার জন্য কলকাতা পুরসভায় চালু হল ডিজিটাল আর্কাইভের ব্যবস্থা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+