(ছবি) ২৮ নভেম্বর : সারাদিনের খবর একনজরে
বেঙ্গালুরু, ২৮ নভেম্বর : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

মোদী-সনিয়া বৈঠক ফলপ্রসূ
কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী ও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক আশানুরূপ হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু।

'নেসলে-র পাস্তা নিরাপদ'
ম্যাগির পরে নেসলের পণ্য পাস্তা নিয়েও প্রশ্ন উঠেছিল। তবে সেই সমালোচনাকে দূরে সরিয়ে নেসলে জানিয়েছে, তাদের তৈরি পাস্তা সম্পূর্ণ নিরাপদ।

মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুকবাজের হামলায় মৃত ৩
মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডোয় বন্দুকবাজের হামলায় অন্তত ৩ জনের প্রাণ গিয়েছে। বন্দুকবাজটিকে অবশ্য গ্রেফতার করতে পেরেছে মার্কিন পুলিশ।

তিলজলার কারখানায় আগুন
তিলজলায় মসজিদ বাড়ি লেনে একটি কারখানায় বিধ্বংসী আগুন লেগেছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১২টি ইঞ্জিন।

দুই তৃণমূল বিধায়কের সাসপেনশন প্রত্যহার
দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্ষমা চেয়ে চিঠি দেওয়ায় বিধায়ক শিউলি সাহা-দীপক হালদারের সাসপেনশন প্রত্যাহার করল তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলারক্ষা কমিটি।

হাফিজের ছক
মুম্বই হামলার চেয়েও বড় হামলা হতে পারে ভারতে। কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে খবর, ভারতে হামলা চালানোর জন্য পাকিস্তানের তিনটি জঙ্গি সংগঠন হাত মিলিয়েছে। লস্কর-ই-তৈবা, জৈশ-ই-মহম্মদ এবং হিজবুল মুজাহিদিন এক হয়ে হামলার প্রস্তুতি নিচ্ছে। এই হামলারও মাস্টারমাইন্ড হাফিজ সঈদ।

ভারত-পাক ক্রিকেট নয়
ভারত-পাক ক্রিকেট সিরিজে সায় নেই কেন্দ্রীয় সরকারের। সন্ত্রাসবাদের কারণেই এমন মত বলে সূত্রের খবর।

মদের আপত্তি শিবরাজের
মধ্যপ্রদেশে নতুন কোনও মদের দোকান খোলার অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন সেরাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

কংগ্রেসের শর্ত
দাবি পূরণ হলে তবেই কেন্দ্রের জিএসটি বিলে সম্মতি জানাবে দল। এমনটাই জানালেন লোকসভায় কংগ্রেস নেতা মল্লিকার্জুন খারগে।

আরও ২দিন বৃষ্টি তামিলনাড়ুতে
আগামী ২দিন তামিলনাড়ুতে বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।












Click it and Unblock the Notifications