(ছবি) ২৫ জুলাই : সারাদিনের খবর একনজরে
বেঙ্গালুরু, ২৫ জুলাই : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

মুজফফর নগরে মোদীর জনসভা
আজ শনিবার মুজফফর নগরে জনসভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

মেঘ ফাটা বৃষ্টিতে মৃত ২
আচমকা মেঘ ফেটে বৃষ্টি হয়ে জম্মু-কাশ্মীরের অমরনাথ বেস ক্যাম্পে দু'জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

বিহারে নেই আপ
বিহারের নির্বাচনে আম আদমি পার্টি অংশগ্রহণ না করলেও সেখানে বিজেপির বিরুদ্ধে প্রচার চালাবে বলে জানা গিয়েছে।

'কার্গিল বিজয় দিবস'
কার্গিল দিবসের শহিদদের প্রতি শ্রদ্ধা জানালেন সেনাপ্রধান দলবীর সিং সুহাগ। এদিন সারা দেশে পালিত হচ্ছে কার্গিল বিজয় দিবস।

ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস
আগামী ৪৮ ঘণ্টা কলকাতা সহ পার্শ্ববর্তী জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করল আলিপুর আবহাওয়া দফতর।

শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন লাইনে বোমা
শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন লাইনে বোমা পাওয়া গেল। পার্ক সার্কাস ও শিয়ালদহ স্টেশনের মাঝে আপ লাইনে বোমাটি পাওয়া যায়। যার জরে ওই শাখায় বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকে।

নীতীশকে আক্রমণ
বিহারের উন্নয়নকে স্তব্ধ করে দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী, একথা বলে নীতীশ কুমারকে কড়া আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আইপিএল স্পটফিক্সিং মামলা
আইপিএল স্পটফিক্সিং মামলায় বেকসুর খালাস পেলেন রাজস্থান রয়্য়ালসের তিন ক্রিকেটার এস শ্রীসন্থ, অঙ্কিত চহ্বান ও অজিত চান্ডিলা।












Click it and Unblock the Notifications