(ছবি) ২৩ অক্টোবর : সারাদিনের খবর একনজরে
বেঙ্গালুরু, ২৩ অক্টোবর : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

উবার ধর্ষণ মামলা
উবার ধর্ষণ মামলায় সর্বোচ্চ সাজা ঘোষণা নিয়ে এদিন বাদানুবাদ চলবে দিল্লির তিস হাজারি আদালতে।

পাকিস্তানে ভূকম্পন
রিখটার স্কেলে ৫.৩ মাত্রার ভূমিকম্প টের পাওয়া গেল পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে। শুক্রবার রাতে কম্পন অনুভূত হয়েছে।

ভিকে-র বিরুদ্ধে এফআইআর
বিতর্কিত মন্তব্যের জন্য বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী ভিকে সিংয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল বেঙ্গালুরুর হাই গ্রাউন্ড পুলিশ স্টেশনে।

ওবামার বার্তা
সন্ত্রাসের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। পাকিস্তানকে কড়া বার্তা দিলেন মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা।












Click it and Unblock the Notifications