(ছবি) ২২ ফেব্রুয়ারি : সারাদিনের খবর একনজরে
বেঙ্গালুরু, ২২ ফেব্রুয়ারি : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

সশস্ত্র দুষ্কৃতীদল গ্রেফতার
মণিপুরের বিষ্ণুপুরে পাঁচ সদস্যের এক দুষ্কৃতীদল অস্ত্র সহ ধরা পড়ল পুলিশের হাতে।

উপত্যকায় হত জঙ্গি
জম্মু কাশ্মীরের পারপোরে সেনা জঙ্গি গুলির লড়াই অব্যাহত। ঘটনায় এক জঙ্গির মৃত্যু হয়েছে। আরও কয়েকজন জীবিত জঙ্গির খোঁজে তল্লাশি চালাচ্ছে সেনা।

শিলিগুড়িতে সুরক্ষিত যাত্রার প্রচার
উত্তরবঙ্গের শিলিগুড়িতে সুরক্ষিত যাত্রা সম্পর্কে সচেতনতা বাড়াতে 'সেফ ড্রাইভিং' নামে প্রচার চালানো হল।

হাইওয়ে মুক্ত
জাঠ সংরক্ষণ নিয়ে দিল্লি-চণ্ডীগড়হাইওয়ে আটক করে রাখা হয়েছিল। সেটা প্রশাসনের চেষ্টার মুক্ত হল।

জাঠ আন্দোলনের জেরে বন্ধ দিল্লি-লাহোর যাতায়াত
জাঠ আন্দোলনের জেরে দিল্লি-লাহোর সমঝোতা এক্সপ্রেস ও বাস পরিষেবা বন্ধ রাখা হল। আপাতত একদিনের জন্যই বন্ধ রয়েছে এই বাস ও ট্রেন পরিষেবা।

অভিযুক্তদের আত্মসমর্পণের আর্জি
জেএনইউয়ে দেশদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত খালিদ ওমর সহ বাকীদের আত্মসমর্পণের আর্জি জানাল দিল্লি পুলিশ।

'আমরা দেশবিরোধী স্লোগান দিইনি'
আমরা দেশবিরোধী স্লোগান দিইনি। বাইরে থেকে বহিরাগতরা এসে স্লোগান দিয়েছে। আর আমাদের গ্রেফতার করে নিয়ে যেতে পুলিশকে অনুমতি দেওয়া হবে কিনা সেটা উপাচার্যের বিষয়। এমনই মন্তব্য অন্যতম অভিযুক্ত ছাত্র রাম নাগের।

সর্বদলীয় বৈঠক
বাজেট সেশন শুরুর আগে এদিন সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন সংসদ বিষয়ক মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু। সেটাই চলল সংসদে।

বাসীর রায়
উমর খালিদ নির্দোষ হলে সে আত্মসমর্পণ করে আমাদের সঙ্গে সহযোগিতা করুক ও নিজেকে নির্দোষ প্রমাণ করুক। এমনটাই সাংবাদিক বৈঠকে মন্তব্য দিল্লির পুলিশ কমিশনার বিএস বাসীর।

রামদেব উবাচ
জাঠ সংরক্ষণ ইস্যুকে সমর্থন জানালেন যোগগুরু বাবা রামদেব। তাঁর মতে, সারা দেশে জাতীয় সংরক্ষণ নীতি গ্রহণ করা উচিত।

টিকিটের টাকা ফেরত দেবে রেল
জাঠ সংরক্ষণ বিক্ষোভের জেরে বাতিল সমস্ত ট্রেনের যাত্রীদেরটিকিটের পয়সা ফেরত দেওয়া হবে বলে রেল সূত্রে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications