(ছবি) ১৬ অক্টোবর : সারাদিনের খবর একনজরে
বেঙ্গালুরু, ১৬ অক্টোবর : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

বোমাতঙ্ক
আজমের থেকে এরনাকুলামগামী একটি ট্রেনে বোমাতঙ্ক। তদন্তের জন্য পৌঁছেছে সিআইডি এবং জিআরপি।

বিহার নির্বাচন
বিহার নির্বাচন : আজ বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের ভোটগ্রহণ। মোট ৩২ টি বিধানসভা কেন্দ্রের জন্য ভোটগ্রহণ চলবে। সকাল থেকেই ভোটারদের ভিড় বিভিন্ন ভোটকেন্দ্রে।

যোগায় মগ্ন রামদেব
৫০ তম বর্ষকে স্বর্ণজয়ন্তী হিসাবে পালন করছে বিএসএফ । সেই উপলক্ষে বাবা রামদেব বিএসএফ জওয়ানদের জন্য যোগার বিভিন্ন ভঙ্গী করে দেখাচ্ছেন ও তাদের যোগা নিয়ে প্রশিক্ষণ দিচ্ছেন।

পুরস্কার ফেরালান
১৬ বছরের মুড্ডু তির্থাহল্লি নিজের কর্ণাটক সাহিত্য অকাদেমি পুরস্কার ফিরিয়ে দিলেন। পাশাপাশি তেলুগু লেখক ভুপাল রেড্ডিও নিজের সাহিত্য অকাদেমি পুরস্কার ফিরিয়ে দিয়েছেন।

কুণাল ঘোষ
সারদাকাণ্ডে ধৃত কুণাল ঘোষের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে।

বন্দী আহত
আলিপুর সেন্ট্রাল জেলে বন্দীদের সংঘর্ষে ৩ বন্দী আহত। কয়েকজন বন্দীদের উপর আর এক দল বন্দী আক্রমণ করলে এই ঘটনা ঘটে।

বিধ্বংসী আগুন
দমদম সেন্ট্রাল জেলের কাছে সিইএসসি অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণের জেরে বিধ্বংসী আগুন। আগুন ক্রমশ ছড়িয়ে পড়ছে এলাকায়। দমকলের ১০টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে। যশোর রোডে তীব্র যানজট।

মুম্বইয়ে মৃত ৮
মুম্বইয়ের কুরলার কিনারা হোটেলে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। আহত অনেকে।

পাকিস্তানি
পাকিস্তান থেকে আসা মুসলমান পরিবারের জায়গা হল না মুম্বইয়ের হোটেলে। রাত গুজরান রাস্তাতেই।

খরা
মহারাষ্ট্রের ১৪,৭০৮ টি গ্রামে খরা পরিস্থিতি ঘোষণা করা হল।

ম্যাগি আসছে
ফের কেন্দ্রীয় সরকারের নির্দেশ দেওয়া ল্যাবরেটারিতেই নমুনা পরীক্ষায় পাস করেছে ম্যাগি। দাবি নেসলের।












Click it and Unblock the Notifications