LIVE সারাদিনের নিউজ আপডেট ২১ ফেব্রুয়ারি : ট্রাম্প সফরের আগেই ভারত-মার্কিন সম্পর্কে চিড়ের সম্ভাবনা

আর মাত্র কয়েক দিন। এর পরেই ভারতে নিজের প্রথম সফরে আসতে চলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই সফরেই ভারত ও আমেরিকার মধ্যে স্বাক্ষর হতে পারে মোট পাঁচটি চুক্তি। এদিকে ট্রাম্পের ভারত সফরের আগেই দুই দেশের সম্পর্কে চিড় ধরার সম্ভাবনা দেখা দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল প্যানেল ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে যে পর্যবেক্ষণ প্রকাশ করেছে তা নিঃসন্দেহে দু'দেশের সম্পর্কে প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

LIVE সারাদিনের নিউজ আপডেট ২১ ফেব্রুয়ারি : ট্রাম্প সফরের আগেই ভারত-মার্কিন সম্পর্কে চিড়ের সম্ভাবনা

Feb 21, 2020, 5:55 pm IST

কিছুক্ষণের জন্য শুক্রবার নয়ডা–দিল্লি রোড খুললেও ফের তা বন্ধ করে দিতে বাধ্য হয় উত্তরপ্রদেশ পুলিশ। নয়ডার সঙ্গে দিল্লির কালিন্দি কুঞ্জের যোগাযোগ স্থাপনকারী এই রাস্তা দু’‌মাসেরও বেশি সময় ধরে বন্ধ ছিল। শাহীনবাগের ঠিক পাশেই এই রাস্তার অবস্থান। শুক্রবার শাহীনবাগে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে ফের গণ্ডগোল শুরু হলে দিল্লি–নয়ডা রোডও বন্ধ করে দেয় পুলিশ। নয়ডার সঙ্গে দিল্লির যোগাযোগের রাস্তা এটি।
Feb 21, 2020, 5:55 pm IST

ভারত সফরে এসে ডোনাল্ড ট্রাম্প আগ্রার তাজ মহল দর্শনে যেতে পারেন। সেই উপলক্ষ্যে উত্তরাখণ্ড সরকার গত ১৭ ফেব্রুয়ারি থেকে গঙ্গার দশ হাজার কিউসেক জল একটু একটু করে ছাড়ছে যমুনায়। যাতে যমুনা নদীর হাল দেখে সুখময় অভিজ্ঞতা হয় ট্রাম্প ও তাঁর স্ত্রীর।
Feb 21, 2020, 5:55 pm IST

কলকাতার রাস্তায় ফিরতে চলেছে স্মৃতির পাতায় হারিয়ে যাওয়া ডবল-ডেকার বাস। সূত্রের খবর, ইতিমধ্যে দুটি ডাবল ডেকার বাস সেন্ট্রাল ইনস্টিটিউট অফ রোড ট্রান্সপোর্টের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে। এই মাসের শেষে চূড়ান্ত অনুমোদন এসে গেলেই পথ চলা শুরু করবে বাস দুটি। এমনটাই আশা করছেন রাজ্য সড়ক পরিবহণের কর্ম-কর্তারা। সবকিছু ঠিকঠাক থাকলে মার্চ থেকেই শহরের রাস্তায় দেখা মিলবে বাস দুটিকে।
Feb 21, 2020, 5:54 pm IST

বিতর্কিত সিএএ বিরোধী সভার জেরে আসাদউদ্দিন ওয়েইসির দলকে হুঁশিয়ারি শিবসেনার। শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত এই বিষয়ে বলেন, 'আপনি বলছেন যে আপনারা ১৫ কোটি, আপনি রাস্তায় আঘাত হানবেন, আপনি বারবার এই দেশের মুসলমানদের বিভ্রান্ত করছেন, তাদের মন বিষাক্ত করছেন। আপনাকে দেশের মুসলমানদের দায়িত্ব কে দিয়েছে?'
Feb 21, 2020, 5:53 pm IST

মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে জানিয়েছন যে ভারত সফরে তাঁকে স্বাগত জানাতে ১০ মিলিয়ন মানুষ উপস্থিত থাকবেন।
Feb 21, 2020, 5:53 pm IST

শোভনের সমর্থনে এবার পোস্টারে পোস্টারে ছয়লাপ কলকাতা। সব পোস্টারেই এক কথা- 'ফিরে আসুন, শোভনদা'। না, এই পোস্টার কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূলে ফেরানোর বার্তায় নয়। বরং উল্টোটাই ঘটেছে কলকাতার বুকে। বিজেপির তরফে পোস্টার দেওয়া হয়েছে- কলকাতা পুরভোটে শোভনকে বিজেপির মেয়র পদপ্রার্থী করা হোক।
Feb 21, 2020, 5:18 pm IST

‌‘‌নমস্তে ট্রাম্প’‌–এর জন্য প্রস্তুত আহমেদাবাদ, পুলিশ–প্রশাসন শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে।
Feb 21, 2020, 5:18 pm IST

বেঙ্গালুরুতে স্যাপ ইন্ডিয়ার দুই কর্মচারীর শরীরে সোয়াইন ফ্লু-র ভাইরাসের প্রাদুর্ভাব, বন্ধ অফিস।
Feb 21, 2020, 5:17 pm IST

অযোধ্যায় রাম জন্মভূমির কাছে 'শহিদ'দের স্মৃতিসৌধের দাবি তুলল শিবসেনা।
Feb 21, 2020, 5:17 pm IST

ট্রাম্পের ভারত সফরের বিরোধিতা করুক সকল বাম দলগুলি। এমনই দাবি করলেন সিপিআই-এর সাধারণ সম্পাদক তথা সাংসদ ডি রাজা।
Feb 21, 2020, 5:15 pm IST

বালি বোঝাই গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে এক বৃদ্ধ দম্পতির। শুক্রবার এই দুর্ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরের জেলার খড়গপুর গ্রামীণ মাদপুরে।
Feb 21, 2020, 5:14 pm IST

ঝোপের মধ্যে থেকে সদ্যোজাতর মৃত কন্যা সন্তানের দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো উত্তর ২৪ পরগনা বসিরহাটের হাড়োয়া এলাকায়।
Feb 21, 2020, 5:14 pm IST

অমর একুশের মঞ্চেও এনআরসি বিরোধী স্লোগান রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের মুখে। তিনি শুধু দেশের মঞ্চেই নয়। বাংলাদেশের অনুষ্ঠান মঞ্চে গিয়েও তিনি সুর চড়ালেন সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসির বিরোধিতায়। সরাসরি বললেন, 'আমরা এই কাঁটাতার মানি না। দুই বাংলা আবার এক হবে। দুই জার্মানি যদি এক হতে পারে, দুই বাংলাও আবার এক হবে।'
Feb 21, 2020, 5:14 pm IST

শিবরাত্রি উপলক্ষে তারকেশ্বর শিব মন্দিরে সকাল থেকেই অগণিত ভক্তের ঢল। বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে ভিরও। সারা বছর তারকেশ্বর মন্দিরের পুণ্যার্থীদের আগমন থাকলেও শিবরাত্রি উপলক্ষে লক্ষাধিক পুণ্যার্থীর আগমন হয় তারকেশ্বরে।
Feb 21, 2020, 5:13 pm IST

তারকেশ্বর মন্দির যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিন জনের। আহত হয়েছে এক জন।
Feb 21, 2020, 3:30 pm IST

আজ ভোর তিনটে নাগাদ আলিপুরদুয়ার জেলার ৫৪ নং এশিয়ান হাইওয়েতে ডিমডিমা চা-বাগানের কাছে গাড়ি ও লরির মধ্যে সংঘর্ষ হয়। ঘটনায় মৃত ৫।
Feb 21, 2020, 3:29 pm IST

কলকাতায় উদ্ধার ৮ কেজি ৩২৪ গ্রাম ইয়াবা ট্যাবলেট৷ গাড়ির দরজার ফাঁপা অংশে ভরে পাচার করা হচ্ছিল এই ট্যাবলেট৷ ঘটনায় গ্রেপ্তার মণিপুরের দুইজন ও মালদার এক বাসিন্দা৷
Feb 21, 2020, 3:29 pm IST

তারকেশ্বর যাওয়ার পথে দুর্ঘটনা, মৃত কলকাতার ৩ বাসিন্দা।
Feb 21, 2020, 3:28 pm IST

আসন্ন পৌরভোটের আগে পুরুলিয়া জেলা পুলিশে কিছু রদবদল করা হল৷ কয়েকটি থানার ওসি এবং এএসআই-কে বদল করা হয়েছে৷ রুটিন বদলি বলে জানিয়েছে জেলা পুলিশ৷
Feb 21, 2020, 3:27 pm IST

আজ সকাল থেকে বনগাঁর পেট্রোপোল ও বাংলাদেশের বেনাপোলে ভিড় জমাতে শুরু করেছেন সাধারণ মানুষ। মাতৃভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠানকে কেন্দ্র করে এপার বাংলা ওপার বাংলা একাকার হয়। প্রতিবছর দুই দেশের নোম্যান্স ল্যান্ডে তৈরি হয়েছে স্মৃতি সৌধ। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবার একমঞ্চে অনুষ্ঠান করার অনুমতি না দেওয়ায় দু'দেশের আলাদা মঞ্চ হয়েছে। এখানকার অনুষ্ঠানে ছিলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও যশোরের সাংসদ শেখ আফিলউদ্দিন।
Feb 21, 2020, 3:25 pm IST

ঘোষণার পরেও বাংলা ফেরেনি শহরের সাইন বোর্ডে, এবার আন্তর্জাতিক ভাষা দিবসে হুঁশিয়ারি ক্ষুব্ধ মেয়রের৷ আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি আজ বলেন, '২১ ফেব্রুয়ারি থেকে নিয়ম বলবৎ করতে নতুন উদ্যমে নামছি। বাংলা লেখা বোর্ডের ফোটোগ্রাফ না জমা দিলে কোনও ব্যবসায়িক প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স রিনিউয়াল হবে না।'
Feb 21, 2020, 3:24 pm IST

ময়দান ও রেস কোর্সের কাছে হেরিটেজ ট্রামের জন্য নতুন লুপ তৈরি করবে ক্যালকাটা ট্রাম কম্পানি। খরচ হবে প্রায় ১ কোটি টাকা।
Feb 21, 2020, 3:24 pm IST

সকালে কাজে যোগ দিতে গিয়ে শ্রমিকরা দেখল কারখানার গেটে ঝুলছে সাসপেনশন নোটিশ৷ আর এতেই রণক্ষেত্রের চেহারা নিল উত্তর ২৪ পরগনার শ্যামনগর এলাকা৷ পুলিশের গাড়ি ভাঙচুর থেকে মিল কর্তৃপক্ষের গাড়িতে আগুন দেওয়ার মতো ঘটনাও ঘটে৷
Feb 21, 2020, 3:23 pm IST

উত্তরবঙ্গ সফরে এসে শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে রাজ্যপাল করেন জগদীপ ধনকড়৷
Feb 21, 2020, 3:22 pm IST

হুবেই প্রদেশে নতুন করে মৃতের সংখ্যা বেড়ে যাওয়ায় চিনে মোট দু’হাজার ২৩৬ জনের মৃত্যু হয়েছে৷
Feb 21, 2020, 3:21 pm IST

করোনা ভাইরাসের জেরে চিনে মৃতের সংখ্যা ক্রমবর্ধমান। বৃহস্পতিবার এই ভআইরাসে আক্রান্ত হয়ে ১১৮ জন মারা যান চিনে।
Feb 21, 2020, 3:20 pm IST

বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে অধীর চৌধুরির কটাক্ষ, 'ভোট ব্যালটে হবে না বুলেটে ভোট হবে তা ঠিক করবেন মমতা ব্যানার্জি৷'
Feb 21, 2020, 11:17 am IST

ফেব্রুয়ারি মাসের শেষের দিকে তাপমাত্রা পারদ ৩৪ ডিগ্রি ছুঁতে চলেছে বলে মনে করা হচ্ছে।
Feb 21, 2020, 11:16 am IST

কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রিতে রয়েছে। দুই তাপমাত্রার পারদের ওঠানামার জেরে ভোরের দিকে তাপমাত্রা খানিকটা হলেও কম থাকায় ঠান্ডার হালকা ভাব থাকছে। কিন্তু রোদের তেজ বাড়তেই তা উধাও।
Feb 21, 2020, 11:16 am IST

শুক্রবার সকালে তাপমাত্রার পারদ খানিকটা নেমেছে। সর্বনিম্ন তাপমাত্রা এদিন ১৮.৮ ডিগ্রিতে রয়েছে। তবে সর্বোচ্চ তাপমাত্রা জানান দিচ্ছে যে শহর কলকাতা আর কয়েকদিনের মাথাতেই গরমের গ্রাসে যেতে চলেছে।
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+