শেষ তিন বছরে এ দেশের নাগরিক হয়েছেন ৪৩১ জন আফগানি ও ২,৩০৭ জন পাকিস্তানি
শেষ তিন বছরে এ দেশের নাগরিক হয়েছেন ৪৩১ জন আফগানি ও ২,৩০৭ জন পাকিস্তানি
২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত ৩৯১ জন আফগানি এবং ১,৫৯৫ জন পাকিস্তানি অভিবাসীকে ভারতের নাগরিকত্ব প্রদান করা হয়েছে। বুধবার রাজ্যসভায় এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নিত্যনন্দ রাই। তিনি আরও জানান যে, ২০১৯ সালেও ৪০ জন আফগানি ও ৭১২ জন পাকিস্তানি অভিবাসীকে ৬ ডিসেম্বর পর্যন্ত এ দেশের নাগরিকত্ব দেওয়া হয়।

মন্ত্রী জানান, আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে আসা সংখ্যালঘু সম্প্রদায়ের অভিবাসী শিখ, হিন্দু, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টানদের ২০১৮ সাল থেকে অনলাইনের মাধ্যমে তথ্য সংগ্রহ করার বিধান চালু হয়েছিল। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, 'অনলাইনে সংরক্ষিত তথ্য থেকে জানা গিয়েছে ৩৯১ জন আফগানি এবং ১,৫৯৫ পাকিস্তানি অভিবাসীকে ভারতীয় নাগরিকত্ব প্রদান করা হয়েছে শেষ তিন বছরে। এমনকী এ বছরও ৪০ জন আফগানি এবং ৭১২ জন পাকিস্তানি ৬ ডিসেম্বর পর্যন্ত ভারতের নাগরিকত্ব পেয়েছে।’ সেই তথ্য থেকে আরও জানা যায় যে আফগানিস্তান ও পাকিস্তানের ৯২৭ জন শিখ–হিন্দুকে ২০১৬ সাল থেকে এ দেশের নাগরিকত্ব দেওয়া হয়েছে। নাগরিকত্ব সংশোধনী বিল রাজ্যসভায় পাশ হওয়ার পরই অসমে অশান্তি চরম আকার ধারণ করেছে।
বিরোধী পক্ষের তীব্র আপত্তি সত্ত্বেও এই বিল পাশ হয়ে যায়। সংশোধনী আইনে বলা হয়েছে যে আফাগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে আসা ধর্মীয় নিপীড়িত অভিবাসীদের এ দেশের নাগরিকত্ব দেওয়া হবে। তবে তাঁদের এই দেশে পাঁচ বছর বসবাস করতে হবে। এর আগেই বিলে যা ১১ বছর ছিল। বিরোধী দলের অনেক নেতাই এই নাগরিকত্ব বিলকে অসাংবিধানিক বলে অ্যাখা দিয়েছে।












Click it and Unblock the Notifications