RJD Candidate List: ২২ জনের তালিকা প্রকাশ! দুই কেন্দ্র থেকে প্রার্থী লালু যাদবের দুই মেয়ে, কড়া টক্কর বিজেপিরও
মঙ্গলবার বাইশ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে আরজেডি। এর মধ্যে দুটি আসন থেকে প্রার্থী লালু যাদবের দুই মেয়ে রোহিনী আচার্য এবং মিসা ভারতী। আরজেডি নেত্রী রিতু জয়সওয়ালের নামও রয়েছে এই তালিকায়। প্রসঙ্গত উত্তর প্রদেশ ও বাংলার মতো বিহারে ভোট হতে চলেছে সাত দফায়।
গয়া থেকে আরজেডি প্রার্থী করেছে সর্বজিৎ পাসোয়ানকে। নওয়াদা থেকে শ্রাবণকুমার কুশওয়াহা, জামুই থেকে অর্চনা রবিদাস, বাকান থেকে জয় প্রকাশ যাদব, পূর্ণিয়া থেকে বিমা ভারতী, দারভাঙা থেকে ললিত যাদব এবং সুপল থেকে চন্দ্রদাস চৌপলকে প্রার্থী করেছে আরজেডি।

সারান থেকে আরডেজি প্রার্থী করেছে লালু যাদবের এক মেয়ে রোহিনী আচার্যকে আর পাটুলিপুত্র থেকে প্রার্থী করেছে মিসা ভারতীকে। উল্লেখ করা যেতে পারে সারান থেকে বিজেপি টিকিট দিয়েছে রাজীবপ্রতাপ রুডিকে। অন্যদিকে পাটুলিপুত্র খেরে বিজেপি প্রার্থী করেছে রামকৃপাল যাদবকে।
দলের প্রার্থী তালিকা প্রকাশ করে আরজেডি বলেছে, দলের রাজ্য ও কেন্দ্রীয় সংসদীয় বোর্ড প্রার্থী বাছার করার পরে সুপ্রিমো লালু যাদব তার অনুমোদন দিয়েছেন। আরজেডির প্রার্থী তালিকায় যাদব আটজন, মুসলিম দুজন রয়েছেন।
বিহারের ৪০ টি আসন ভাগ হয়েছে মহাজোটের মধ্যে। এর মধ্যে আরজেডি সব থেকে বেশি ছাব্বিশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। কংগ্রেস লড়াই করছে ন'টি আসনে। বামেরা পাঁচ আসনে প্রার্থী দেবে। মুকেশ সাহানি যোগ দেওয়ার পরে আরজেডি তাদের তিনটি আসন দিয়েছে। সেগুলি হল গোপালগঞ্জ, ঝাঁঝড়পুর এবং মতিহারি।
पार्टी के केंद्रीय और राज्य संसदीय बोर्ड द्वारा प्रत्याशी चयन एवं निर्णय लेने के लिए अधिकृत राष्ट्रीय अध्यक्ष आदरणीय श्री लालू प्रसाद जी ने आगामी लोकसभा चुनाव के लिए निम्नलिखित उम्मीदवारों के नाम पर अपनी स्वीकृति दी है। #Bihar #RJD pic.twitter.com/Oe9x1S96dp
— Rashtriya Janata Dal (@RJDforIndia) April 9, 2024
কংগ্রেস প্রার্থী দেবে কাটিহার, কিষাণগঞ্জ,পাটনা সাহিব, সাসারাম, ভাগলপুর, বেত্তিয়া, মুজফফরপুর, সমস্তিপুর এবং মহারাজগঞ্জ আসনে। সিপিআইএমএল প্রার্থী দেবে কারাকাত, আরা এবং নালন্দা আসনে। সিপিআই বেগুসরাই এবং সিপিআইএম খাগারিয়া থেকে প্রার্থী দেবে। সিওয়ান থেকে নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাহাবুদ্দিনের স্ত্রী হিনা শাহাব।












Click it and Unblock the Notifications