লাদাখের সংঘাত এখন পরিণত 'রেস টু গ্রিন লাইন'-এ! ভারতীয় সেনাকে হারাতে মরিয়া চিন

চিন এখনও অবস্থান করছে প্যাংগংয়ে। লাদাখের প্যাংগং হ্রদের কাছে গ্রিন টপের উপর থেকে চিনা সেনা দখলদারি সরাতে না চাওয়াতে ভারতের সঙ্গে সম্পর্ক আরও তিক্ত হচ্ছে চিনের। প্যাংগং সোতে চিনা সেনারা ফিঙ্গার ৫ এ ফিরে এসেছিল, তবে তারা এখনও ফিঙ্গার ৪-এর রিজলাইন দখল করে রয়েছে। চিনা সেনারা ফিঙ্গার ৪ থেকে ফিঙ্গার ৮-এর মধ্যে ৮-কিলোমিটার দীর্ঘ এলাকাজুড়ে তাদের তৈরি কাঠামোগুলিকেই এলএসি বলে দাবি করে যাচ্ছে এখনও।

সেনার সংখ্যা বাড়িয়েছে চিন

সেনার সংখ্যা বাড়িয়েছে চিন

১৫ জুন, এই 'ফিঙ্গার ৪' এলাকাতেই উভয় পক্ষের সেনার মধ্যে সহিংস সংঘর্ষ বাঁধে। পরে উভয় পক্ষের সীমানা যেখানে কয়েক হাজার ভারতীয় সৈন্যকে কাঁটাতারের সাথে জড়িত লাঠির মতো অস্ত্র দিয়ে আক্রমণ করা হয়েছিল। 'ফিঙ্গার ৪'-এ এই জন্যেই উল্লেখযোগ্য হারে সেনার সংখ্যা বাড়িয়েছিল চিন যাতে ভারতীয় সেনারা আর 'ফিঙ্গার ৮' এর দিক দিয়ে টহল দেওয়ার সুযোগ না পায়।

প্যাংগং এলাকায় চিনের পক্ষ থেকে ট্যাঙ্ক আনা হয়েছে

প্যাংগং এলাকায় চিনের পক্ষ থেকে ট্যাঙ্ক আনা হয়েছে

জানা গিয়েছে পদাতিক সৈন্য ছাড়াও প্যাংগং এলাকায় চিনের পক্ষ থেকে ট্যাঙ্ক আনা হয়েছে। তাছাড়া চিনা আর্টিলারিও প্যাংগংয়ের দিকে তাক করে দাঁড়িয়ে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে চিনের ট্যাঙ্ক বাহিনী মোল্ডোর খুব কাছেই অবস্থান করছে। তাছাড়া এলএসি থেকে মাত্র ২০ কিলোমিটার দূরেই দাঁড়িয়ে চিনা আর্টিলারি গান।

দেশের যুদ্ধবিমানকেই চক্কর কাটতে দেখা গিয়েছে

দেশের যুদ্ধবিমানকেই চক্কর কাটতে দেখা গিয়েছে

লাদাখ সীমান্তে দুই দেশের যুদ্ধবিমানকেই চক্কর কাটতে দেখা গিয়েছে। এরই মধ্যে ভারত বেশ কয়েকটি স্ট্র্যাটেজিক পয়েন্টের উপর নিজেদের কর্তৃত্ব বজাতে সক্ষম হওয়ায় চিনা সেনার কালঘাম ছুটছে এবার। জানা গিয়েছে লাদাখের প্যাংগং এলাকায় চিনের পক্ষ থেকে সেনা সম্ভার ও অস্ত্রসস্ত্র বাড়ানো হয়েছে। যার জেরে সেই এলাকায় যুদ্ধের পরিস্থিতি আরও ঘনিয়ে এল।

চিনা সেনারা সরে গিয়েছিল

চিনা সেনারা সরে গিয়েছিল

পূর্ব লাদাখের প্যাংগং সোতে বিগত কয়েক সপ্তাহ ধরেই ভারত-চিনা সেনার মধ্যে উত্তেজনার খবর পাওয়া যাচ্ছিল৷ চিনা সেনা গত কয়েকদিনে তিনবার স্থিতাবস্থা বদলানোর চেষ্টা করেছে। পূর্ব লাদাখের এই এলাকাগুলি থেকে চিনা সেনারা সরে গিয়েছিল৷ ভারতের তরফেও সেনাবাহিনী ও যুদ্ধযান সরিয়ে নেওয়া হয়েছিল৷ তবে ফের সেখানে সেনা সম্ভার বাড়িয়েছে দুই দেশ।

ভারতীয় সেনার নজরদারি

ভারতীয় সেনার নজরদারি

কোনও ভাবে যাতে চিন ধোকা দিয়ে গালওয়ানে ফের অনুপ্রবেশের চেষ্টা না করে তার জন্য ২৪ ঘণ্টা সজাগ রয়েছে ভারতীয় বায়ুসেনা। দিনের পাশাপাশি এখন তাই রাতেও আকাশে টহল দিচ্ছে ভারতীয় বায়ুসেনা। এর ফলে কোনও রকম চিনা গতিবিধি খুব সহজে এবং খুব দ্রুত নজরে আসবে ভারতের।

লাদাখের খুব কাছেই চিন আরও ৫০০০০ সেনা মোতায়েন করেছে

লাদাখের খুব কাছেই চিন আরও ৫০০০০ সেনা মোতায়েন করেছে

এরই মধ্যে জানা গিয়েছে যে লাদাখের খুব কাছেই চিন আরও ৫০০০০ সেনা মোতায়েন করে রেখেছে। এই আবহেই এবার ভারতীয় নৌসেনা উত্তেরের বেসগুলিতে মিগ ২৯ যুদ্ধবিমান মোতায়েন করল। এছাড়া উত্তর লাদাখে ভারত পি৮আই এয়ারক্রাফ্ট মোতায়েন করেছে। এই যুদ্ধবিমানগুলি সাবমেরিন প্রতিহত করতে সমর্থ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+