বিজেপির সংগঠনের ‘দৈন্যদশা’ সামনে আনলেন কুণাল! গোপন সভার ভিডিও ফাঁসে জল্পনা
বিজেপির সংগঠনের ‘দৈন্যদশা’ সামনে আনলেন কুণাল! গোপন সভার ভিডিও ফাঁসে জল্পনা
তৃণমূল বাংলার পর ত্রিপুরাকে পাখির চোখ করেছে। তাই ২০২৩-এর ভোটকে টার্গেট করে ত্রিপুরাতে সংগঠনের বিস্তার শুরু করেছে তারা। তৃণমূল চাইছে পুরনো সংগঠনকে ফের চাঙ্গা করে প্রাসঙ্গিক করে তুলতে। বিজেপিকে ক্ষমতা থেকে উৎখাত করতে তৃণমূল এখন থেকেই কোমর বেঁধেছে। সেইজন্য দলের সংগঠন বাড়ানোর পাশাপাশি বিজেপির সংগঠনের দৈন্যদশাও তারা তুলে ধরছে।

ত্রিপুরায় থেকে একটা পর একটা বোমা ছাড়ছেন কুণাল
ত্রিপুরায় পিকের টিমের পা রাখার পরই তৃণমূলের খেলা শুরু হয়ে যায়। সেই খেলা জমিয়ে দেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সিদ্ধান্ত নেন প্রতি সপ্তাহে ত্রিপুরায় যাবেন একজন করে নেতা। সেইমতো ত্রিপুরায় এখন রয়েছেন রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তিনি ত্রিপুরায় থেকে একটা পর একটা বোমা ছাড়ছেন।

টুইটার হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট কুণাল ঘোষের
ত্রিপুরা থেকে নিজের টুইটার হ্যান্ডেলে তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ একটি ভিডিও পোস্ট করেন। সেই ভিডিও-তে ত্রিপুরা বিজেপির সংগঠনের দুরবস্থা নিয়ে আলোচনা করা হচ্ছে। এই ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি। তবে এই ভিডিও প্রকাশ করে কুণাল ঘোষ লিখেছেন- ভয় পেয়েছে বিজেপি। দলের সভাতেই স্বীকার করছে তাঁদের দুর্বলতা। দলের কর্মীরাই তা পাঠাচ্ছে তৃণমূলের কাছে। বিজেপির পায়ের তলার জমি সরে যাচ্ছে।

বিজেপির এই বক্তব্য সামনে আসার পর শোরগোল
কুণাল ঘোষের প্রকাশ করা ভিডিওতে দেখা যাচ্ছে, বিজেপির কার্যকারিণী সভায় বক্তব্য রাখছেন দলেরই এক নেতা। তাঁকে বলতে শোনা যাচ্ছে, সংগঠকরা ঠিকমতো কাজ না করলে দুর্বল হবে সরকার। আর সরকার দুর্বল হলে দলও দুর্বল হবে। বিজেপির এই বক্তব্য সামনে আসার পর শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।

বিজেপির ভিতরেই রয়েছে তৃণমূলের চর, জল্পনা
বিজেপির অভ্যন্তরীণ বৈঠকের ভিডিও সামনে আসার পর প্রশ্ন উঠেছে, দলের ভিতরকার কথা কী করে বাইকে এল। তবে কি দলের নেতারাই পাঠাচ্ছেন তৃণমূলকে। বিজেপির ভিতরেই রয়েছে তৃণমূলের চর। যাঁরা বিজেপির গোপন কথা ফাঁস করছেন! এর ফলে বিজেপির গোষ্ঠী কোন্দলও প্রকাশ্যে চলে আসছে।

অভিষেক বাংলায় ফেরার পর কুণাল ঘোষ ত্রিপুরায়
অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রতি ত্রিপুরা সফরে গিয়ে তৃণমূলের টার্গেট ফিক্সড করে দিয়ে এসেছেন। বলেছেন তিনি সপ্তাহে একবার করে ত্রিপুরায় আসবেন। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব প্রতি সপ্তাহে একজন করে হলেও ত্রিপুরায় উপস্থিত থেকে দলকে চূড়ান্ত লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবেন। সেইমতাই অভিষেক বাংলায় ফেরার পর কুণাল ঘোষ গিয়েছেন ত্রিপুরায়।

কুণাল ঘোষের সাক্ষাৎ ত্রিপুরার বামনেতার সঙ্গে
বুধবার ত্রিপুরায় পা দিয়েই তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ সাক্ষাৎ করেন ত্রিপুরার বামনেতা অজয় বিশ্বাসের সঙ্গে। কুণাল ঘোষের সঙ্গে অজয় বিশ্বাসের সাক্ষাৎ নয়া জল্পনার জন্ম দিয়েছে উত্তর-পূর্বের এই রাজ্যে। এই সাক্ষাৎকে কুণাল ঘোষ নিছক সৌজন্য বলে ব্যাখ্যা করলেও তাঁর আগরতলায় পৌঁছেই অজয় বিশ্বাসের বাড়ি যাওয়ার পিছনে অন্য কোনও সমীকরণ রয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

ত্রিপুরা এখন মমতা বন্দ্যোপাধ্যায়কেই বন্ধু ভাবছে
ত্রিপুরা সিপিএমের অন্যতম স্থপতি প্রাক্তন সাংসদ-বিধায়ক অধুনা পিডিএসের রাজ্য সম্পাদক। তিনি শুধু কুণালের সঙ্গে সাক্ষাৎ করেই ক্ষান্ত থাকননি, বৈঠকের পর তিনি বিস্ফোরক সাক্ষাৎকারে বলেন, সিপিএমকে যারা ভরসা করতেন, সেই কৃষক, শ্রমিক, শিক্ষক, কর্মচারীরা এখন মমতা বন্দ্যোপাধ্যায়কেই বন্ধু ভাবছেন। তাঁর এই কথাতেই জল্পনার পারদ চড়েছে বহুগুণ।

যে কারণে বাংলায় সিপিএমকে সরিয়ে তৃণমূল এসেছে
কুণাল ঘোষ ত্রিপুরায় অজয় বিশ্বাসের বাড়িতে যাওয়া রাজনীতিরই অঙ্গ। বামনেতা সিপিএম এবং তৃণমূল নিয়ে একটা তাৎপর্যপূর্ণ মন্তব্যে বলেন, যে কারণে বাংলায় সিপিএমকে সরিয়ে তৃণমূল এসেছে, একই কারণে ত্রিপুরাতেও সিপিএমের পরিবর্তে বিজেপির মোকাবিলায় অগ্রণী ভূমিকায় অবতীর্ণ হচ্ছে তৃমমূল। বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে এই ব্যাখ্যা প্রাসঙ্গিক।

বিজেপির সংগঠনকে দুর্বল প্রতিপন্ন করছে তৃণমূল
এরপরই কুণাল ঘোষ, এদিন বিজেপির একটি গোপন বৈঠকের ছবি ফাঁস করে বিজেপি নিয়ে তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা দিলেন। বিজেপির সংগঠন দুর্বল হয়ে পড়ছে বলে তাঁর ব্যাখ্যার সমর্থনে ওই ভিডিও প্রকাশ করেছেন তিনি। পিকের টিম একদিকে জল মাপতে শুরু করেছে, অন্যদিকে তৃণমূলের নেতারা বিজেপির সংগঠনকে দুর্বল প্রতিপন্ন করে এগিয়ে যাওয়ার রসদ খুঁজছেন।

বেঙ্গল মডেলে বিজেপিকে হারানোর ছক কষেছে তৃণমূল
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল ত্রিপুরায় জোয়ার আনার চেষ্টা চালাচ্ছে। অভিষেক তাঁর দলবল নিয়ে শুরু করেছেন অভিযান। তারপর হাতে থাকছে মুকুল রায়ের মতো দুঁদে রাজনীতিবিদ এবং প্রশান্ত কিশোরের মতো রাজনৈতিক কৌশলী। ফলে এবার ত্রিপুরায় যে বেঙ্গল মডেলে বিজেপিকে হারানোর ছক কষেই তৃণমূল নেমেছে তা স্পষ্ট।












Click it and Unblock the Notifications