হায়দরাবাদ গণধর্ষণ কাণ্ডে চার অভিযুক্তকে হত্যার পর তাদের পরিবার কী বলছে জেনে নিন
হায়দরাবাদ গণধর্ষণ কাণ্ডে চার অভিযুক্তকে হত্যার পর তাদের পরিবার কী বলছে জেনে নিন
পশু চিকিত্সক প্রিয়াঙ্কা রেড্ডির গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের হায়দরাবাদ পুলিশের এনকাউন্টার ইতিমধ্যেই অনেক মানুষের মন জয় করে নিয়েছে। ঘটনার দিন ডঃ রেড্ডিকে যে স্থানে ধর্ষণ করে পুড়িয়ে মারা হয়েছিল ঠিক সেই স্থানেই এদিন সকালে চার জন ধর্ষণকারীকে পুলিশ এনকাউন্টার করেছে বলে খবর।

শুক্রবার ভোররাতে অভিযুক্তদের নিয়ে হায়দরাবাদ গণধর্ষণ কাণ্ডের পুনর্নির্মাণ করছিল পুলিশ। পুলিশ সূত্রে খবর, সেই সময় অকুস্থল থেকে পালানোর চেষ্টা করে ওই চার অভিযুক্ত। তখনই পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় চার জনেরই। প্রশংসার পাশাপাশি এই ঘটনাকে ঘিরে উঠে আসছে মিশ্র প্রতিক্রিয়াও। অনেকেই মেনে নিতে পারছেনা এই বিচার।
ঘটনার প্রধান আসামী আরিফের মা এই দিন সংবাদ মাধ্যম কে জানান, " আমি জানিনা ওরা কী করেছে, আমি শুধু জানি আমার ছেলে আর নেই, অবশ্যই এটি ভুল! আমি কথা বলতে পারছিনা। " তিনি আরও জানান, তার ছেলে আরিফ গত ২৮ শে নভেম্বর বাড়ি ফিরে তাদের জানিয়েছিল যে একটি দুর্ঘটনা ঘটে গেছে।
অন্যদিকে, এই নারকীয় ধর্ষণ কান্ডের আর এক অভিযুক্ত শিবের মা বলেছিলেন, " আমার ছেলে যদি দোষী প্রমাণিত হয়, দয়া করে তাকে হত্যা করুন।"অপর এক অভিযুক্ত নবীনের বাবাও একই সুর মিলিয়ে বলেন, " আমরা আগেই বলেছিলাম কারাগারে না রেখে তাদের হত্যা করা হোক, কিন্তু হত্যা করার আগে অন্তত একবার ছেলের সাথে আমাদের দেখা করতে দেওয়া উচিৎ ছিল।"
ঘটনার চতুর্থ আসামী চেন্নেকশভুলুর মা ও ঘটনার তীব্র নিন্দা করে উদ্বেগ প্রকাশ করে সংবাদ মাধ্যমের কাছে বলেন, "আমার ছেলে অপরাধী হলে তাকেও একই ভাবে পোড়ানো হোক, যদি আমি আমার ছেলেকে এত সবের পরেও ফিরে পেতে চাই সবাই তো বলবেই, মা হয়ে যদি ছেলের জন্য আমার এত কষ্ট হয় তবে ওই মহিলাকে যখন আমার ছেলেরা নৃশংসভাবে পুড়িয়ে মেরেছিল তার কত যন্ত্রণাই না হয়েছিল।"
পুলিশ জানিয়েছে গত ২৭শে নভেম্বর হায়দরাবাদের শামশাবাদ এলাকায় পেশায় পশুচিকিত্সক ওই তরুনীকে নির্মমভাবে ধর্ষণ করে হত্যা করা হয়। তারপর তার দেহ পুড়িয়ে দেওয়া হয়। এদিকে ওই চার আসামিকে গ্রেপ্তারির পর উচ্চনিরাপত্তা বলয়ে তাদের প্রথমে হায়দরাবাদের চেরেলপালি কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। এছাড়াও দীর্ঘদিন ধরে এই ঘটনার জেরে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করে দোষীদের মৃত্যুদণ্ড দাবী করেছিল তেলেঙ্গানার মানুষ। আজকের ঘটনার পর, রাজ্যবাসী এখন কিছুটা স্বস্তিতে বলেই মনে করা হচ্ছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications