মাল্লাপুরম ট্র্যাজেডি: নৌকাডুবিতে ২২ জনের মৃত্যু, নৌকার মালিককে গ্রেফতার করল পুলিশ
কেরলের মাল্লাপুরম নৌকাডুবির ঘটনা ২২ জনের প্রাণ কেড়ে নিয়েছে। সেই মর্মান্তিক ঘটনার জেরে অভিশপ্ত নৌকার মালিককে গ্রেফতার করল পুলিশ। ধৃত নৌকার মালিককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কীভাবে ঘটে গেল এমন ঘটনা, তা জানতে চাইছেন তদন্তকারীরা।
সোমবার কেরালার মালাপ্পুরম জেলার থুভালথিরাম সৈকতের কাছ থেকে ডুবে যাওয়া নৌকার মালিককে গ্রেফতার করে পুলিশ। রবিবার ওই সৈকতের কাছেই একটি হাউসবোট উল্টে বিপত্তি ঘটে। নৌকাজুবির ঘটনায় মহিলা ও শিশু-সহ ২২ জনের মৃত্যু হয়েছে।

পুলিশ জানিয়েছে, নৌকার মালিকের নাম নাজার। তাকে কোঝিকোড় থেকে গ্রেফতারের পর হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। তনুর পুলিশ নৌকার মালিকের বিরুদ্ধে একটি মামলা করেছে। ওই নৌকাল কোনো লাইসেন্স ছিল না বলে জানা গিয়েছে। দুর্ঘটনার পর থেকে মালিক পলাতক ছিল।
নৌকা দুর্ঘটনার পর কেরালা সরকার বিষয়টির বিচার বিভাগীয় তদন্তের ঘোষণা করেছে। রাজ্য সরকার মৃতদের পরিবারকে দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেছে। এদিকে, মর্মান্তিক নৌকাডুবির জন্য রাজ্য মানবাধিকার কমিশন নিজেই একটি মামলা নথিভুক্ত করেছে।
মানবাধিকার কমিশনের বিচার বিভাগীয় সদস্য কে বৈজুনাথ মালাপ্পুরম জেলা কালেক্টর এবং আলাপ্পুঝার প্রধান বন্দর সার্ভেয়ারকে ১০ দিনের মধ্যে একটি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। সেই প্রতিবেদন ধরেই তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন তদন্তকারীরা।

কেরলের নৌকাডুবিতে যে ২২ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে রয়েছেন ৭ শিশু। অত্যধিক ভিড়ের কারণে নৌকাটি উল্টে যায়। নৌকায় মোট কতজন যাত্রী ছিল তা জানারে চেষ্টা চালানো হচ্ছে। মোট ৪০ জনের টিকিট কাটা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানতে পারা গিয়েছে।
এই ঘটনা পর জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকার্যে নামে। এখন যাঁরা নিখোঁজ রয়েছে তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। তাঁদের উদ্ধারে জলের তলায় ব্যবহারের ক্যামেরা নামানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এই ঘটনায় শোকপ্রকাশ করেন।
প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকেই মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে দেওয়া হবে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীও এই মরমান্তিক ঘটনায় শোকজ্ঞাপন করেছেন। এদিকে সোমবার রাজ্যজুড়ে শোকদিবস হিসেবে পালন করা হয়। সমস্ত সরকারি কর্মসূচি বাতিল করা হয়। এদিন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ঘটনাস্থলে যান। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। উদ্ধারকার্যে তদারকিও করেন।












Click it and Unblock the Notifications