করোনা সংকটে বাড়ি বসে মদের ডেলিভারি পেতে হাইকোর্টের দ্বারস্থ কেরালার যুবক
করোনা সংকটে বাড়ি বসে মদের ডেলিভারি পেতে হাইকোর্টের দ্বারস্থ কেরালার যুবক
করোনা সংকটে গৃহবন্দি অবস্থায় মদের ডেলিভারি পেতে হাইকোর্টের দারস্থ হতে দেখা গেল করেলার যুবককে। বর্তমানে করোনা সংকটের জেরে গোটা দেশেই প্রায় লকডাউন পরিস্থিতি তৈরি হয়েছে। এবার মদের দোকানে ভীড় এড়াতে অনলাইনে মদ বিক্রির আবেদন করে হাইকোর্টে পিটিশন দাখিল করতে দেখা যায় কেরালার এক যুবককে।

যদিও ইতিমধ্যেই হাইকোর্ট তার আবেদন খারিজ করেছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি রাষ্ট্র যখন এই ভাইরাসের সাথে লড়াই করছে তখন বিচার বিভাগকে 'উপহাস’ করার চেষ্টা করার জন্য কেরালার আল জব্বার অধিবাসী জ্যোতিষ নামে ওই ব্যক্তিকে ৫০,০০০ টাকা জরিমানাও করা হয়।
পাশাপাশি আবেদনকারীর এই কাজকে 'বেপরোয়া, সংবেদনশীল এবং অসম্মানজনক' বলে অভিহিত করেন বিচারপতি এ কে জয়সঙ্করন নাম্বিয়র। একইসাথে বেআইনি আবেদনের পক্ষে আবেদনকারীকে হালকা ভাবে ছাড় দেওয়া যাবে না বলেও সাফ জানায় আদালত। এরপরেই আগামী দু'সপ্তাহের মধ্যে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে ৫০,০০০ টাকা তুলে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে তাকে। অনাদায়ে সুদের পরিমাণ অনেকাংশে বাড়ানো হবে বলেও আদালতের তরফে জানানো হয়।












Click it and Unblock the Notifications